1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
বর্তমান সরকার শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে: শামা ওবায়েদ বাংলাদেশে আর ফ্যাসিবাদের জায়গা হবে না: শামা ওবায়েদ সালথায় জিপিএ-৫ ও পাশের হারে এগিয়ে মেয়েরা ভাষাসৈনিক ও বীর মুক্তিযোদ্ধা ফয়জুর রহমানের ১০ম মৃত্যু বার্ষিকী পালিত ফরিদপুর দেবীনগরে ফ্রি মেডিকেল ক্যাম্পে দুই শতাধিক রোগীর চিকিৎসাসেবা সালথায় পৃথক স্থানে সাপের কামড়ে গৃহবধূ ও শিশুর মৃত্যু ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান

দিনাজপুরে করোনা সংক্রমণ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষে পৌরসভায় মত বিনিময় সভা অনুষ্ঠিত

  • বর্তমান সময়: শনিবার, ১৯ জুন, ২০২১
  • ৩৬৯ বার পড়া হয়েছে
দিনাজপুরে করোনা সংক্রমণ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষে পৌরসভায় মত বিনিময় সভা অনুষ্ঠিত
দিনাজপুরে করোনা সংক্রমণ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষে পৌরসভায় মত বিনিময় সভা অনুষ্ঠিত

দিনাজপুরে করোনা সংক্রমণ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষে পৌরসভায় মত বিনিময় সভা অনুষ্ঠিত

এনামুল মবিন(সবুজ),জেলা প্রতিনিধি দিনাজপুর : উত্তরবঙ্গের জেলা দিনাজপুরে করোনা সংক্রমণ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষে পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র মোঃ আবু তৈয়ব আলী(দুলাল) এর উদ্যোগে সদর উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মতুর্জা আল-মুঈদ এর সাথে পৌর কাউন্সিলরদের নিয়ে মত বিনিময় সভা অনুষ্ঠিত।

আজ শনিবার (১৯ জুন) সকাল ১১টার দিকে দিনাজপুর পৌরসভার ফাতেহুল আলম দুলাল মিলনায়তনে করোনা সংক্রমণ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষে দিনাজপুর পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র মোঃ আবু তৈয়ব আলী দুলাল এর উদ্যোগে সদর উপজেলা নির্বাহী অফিসার মতুর্জা আল-মুঈদ এর সাথে পৌর কাউন্সিলরদের নিয়ে মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন ২নং প্যানেল মেয়র একেএম মাসুদুল ইসলাম, ৩নং প্যানেল মেয়র মোছাঃ শাহিন সুলতানা বিউটি, পৌর কাউন্সিলর মোছাঃ হাসিনা বেগম, মাকসুদা পারভীন মিনা, মোছাঃ মাজতুরা বেগম, জুলফিকার আলী স্বপন, কাজী আশরাফ উজ্জামান বাবু, মোঃ আব্দুল্লাহ, মোঃ আব্দুল হানিফ, মোঃ জাহাঙ্গীর আলম, মোঃ রেহাতুল ইসলাম, মোঃ মতিবুর রহমান বিপ্লব, মোঃ আল মামুন রশিদ, মোঃ সানোয়ার হোসেন সরকার, মুরাদ আহম্মেদ এবং পৌরসভার সচিব মাহাবুবর রহমান।

সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মতুর্জা আল-মুঈদ বলেন, পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র মোঃ আবু তৈয়ব আলী(দুলাল) ও পৌর কাউন্সিলরবৃন্দ সহ করোনা সংক্রমণ প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষে যারা কাজ করছেন তারা সকলেই অত্যান্ত ধৈর্য্যে এবং সাহসের সাথে করোনাভাইরাস জনিত উদ্ভুত কঠিন পরিস্থিতি মোকাবেলায় কাজ করে যাচ্ছেন। আপনাদের সকলের সহযোগিতা আরো বৃদ্ধি করে সরকারি নির্দেশ ও স্বাস্থ্যবিধি মেনে নিজ নিজ এলাকার জনগণকে জরুরী প্রয়োজন ছাড়া বাইরে না এসে বাড়ীতেই অবস্থান করার জন্য উদ্ভুদ্ধ করে করোনা সংক্রমণ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করতে হবে।

উল্লেখ্য যে, দিনাজপুর পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র মোঃ আবু তৈয়ব আলী (দুলাল) এর আহবানে পৌরসভার ১৬ জন কাউন্সিলর করোনা সংক্রমণ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষে অনুষ্ঠিত মত বিনিময় সভায় উপস্তিত ছিলেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page