1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার সাধারণ সভা অনুষ্ঠিত আলফাডাঙ্গায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস–২০২৬ অনুষ্ঠিত

স্বেচ্ছাসেবী সংগঠন পাশে দাঁড়াও উদ্যোগে সপ্তাহব্যাপী বৃক্ষ রোপন শুরু

  • বর্তমান সময়: শুক্রবার, ১১ জুন, ২০২১
  • ৪১৯ বার পড়া হয়েছে
স্বেচ্ছাসেবী সংগঠন পাশে দাঁড়াও উদ্যোগে সপ্তাহব্যাপী বৃক্ষ রোপন শুরু
স্বেচ্ছাসেবী সংগঠন পাশে দাঁড়াও উদ্যোগে সপ্তাহব্যাপী বৃক্ষ রোপন শুরু

স্বেচ্ছাসেবী সংগঠন পাশে দাঁড়াও উদ্যোগে সপ্তাহব্যাপী বৃক্ষ রোপন শুরু

এনামুল হক,ময়মনসিংহ : প্রকৃতি ও পরিবেশের ভারসাম্য রক্ষায়, ‘গাছ লাগান পরিবেশ বাঁচান’ স্লোগান ।“সবুজে থাকুন – সবুজে বাঁচুন এই স্লোগানকে বুকে ধারন করে চারা রোপনের অংশ হিসেবে সপ্তাহব্যাপী বৃক্ষ রোপন কর্মসূচী শুরু করেছেন ত্রিশালের বৃহত্তম অরাজনৈতিক সামাজিক সংগঠন “স্বেচ্ছাসেবী সংগঠন পাশে দাঁড়াও । শুক্রবার, ১১ জুন সকাল ১০টায় ত্রিশাল পৌরসভার ১নং ওয়ার্ডস্থ নজরুল যাদুঘর প্রাঙ্গনে সংগঠনের সদস্যরা উপস্থিত হয়ে নামাপাড়ার আশেপাশে সামাজিক দূরত্ব বজায় রেখে বর্ণাঢ্য ভাবে বৃক্ষ রোপন কর্মসূচী বাস্তবায়ন করছে। চারা রোপনের আগে ত্রিশাল পৌরসভার ১নং ওয়ার্ডস্থ নজরুল যাদুঘর প্রাঙ্গনে একটি সংক্ষিপ্ত আলোচনা সভা স্বেচ্ছাসেবী সংগঠন পাশে দাঁড়াও এর জহির রকারের সভাপতিত্বে সাধারণ সম্পাদকের পরিচালনায় অনুষ্ঠিত হয় ।

 

 

প্রধান অতিথি বলেন, গাছ আমাদের ছায়া দে, বাতাস দে, প্রকৃতি ও পরিবেশের ভারসাম্য রক্ষা করে, তাই দেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে, দেশে চারা রোপন করা হচ্ছে । তাই আমাদের সবাইকে বৃক্ষ রোপনে এগিয়ে আসতে হবে, দেশ, মাটি ও মানুষের কল্যাণে বৃক্ষ রোপনের কোন বিকল্প নেই । এসময় তিনি “স্বেচ্ছাসেবী সংগঠন পাশে দাঁড়াও ” এর সাথে যুক্ত থাকা সকল সদস্যকে আগামীতে বৃক্ষ রোপনে আরো বেশী ভুমিকা রাখার আহবান ও ধন্যবাদ জানান ।

স্বেচ্ছাসেবী সংগঠন পাশে দাঁড়াও ” সভাপতি মো: জহির সরকার ও সাধারণ সম্পাদক শাহিন সরকার জানান, “সবুজে থাকুন – সবুজে বাঁচুন“ এই স্লোগানকে ক্লাবের সদস্যরা বুকে ধারন করে চারা রোপনের অংশ হিসেবেস্বেচ্ছাসেবী সংগঠন পাশে দাঁড়াও উদ্যোগে সপ্তাহব্যাপী বিভিন্ন গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্টানসহ ত্রিশাল উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার বিশেষ বিশেষ দর্শনীয় জায়গায় বৃক্ষরোপণ কর্মসূচী বাস্তবায়ন করা হবে। এবারের কর্মসূচিতে রোপণ করা হচ্ছে ফলজ হিসেবে কাঁঠাল, পেয়ারা, আম, জাম, জাম্বুরা , আমলকি, ওষুধি হিসেবে অর্জুন, বহেরাসহ বিভিন্ন প্রজাতির চারা গাছ। তারা আরও জানান, সংগঠনর পক্ষ থেকে আগামীতে আরো বেশী বৃক্ষ রোপন করা হবে এবং এ ধারা অব্যাহত থাকবে ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page