1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
শনিবার, ০২ মে ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 

বাংলাদেশের সনাতন ধর্মের বৃন্দাবন হচ্ছে কয়ড়া কালী বাড়ি – মেয়র অমিতাভ বোস

  • বর্তমান সময়: সোমবার, ৪ জানুয়ারী, ২০২১
  • ৪৪৫ বার পড়া হয়েছে

বাংলাদেশের সনাতন ধর্মের বৃন্দাবন হচ্ছে কয়ড়া কালী বাড়ি – মেয়র অমিতাভ বোস

মানিক দাস : ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ঐতিহ্যবাহী কয়ড়া কালি বাড়ি মন্দির পরিদর্শণ এবং বিশেষ প্রার্থণায় অংশ নিতে এসেছিলেন ফরিদপুর পৌর সভার নব নির্বাচিত মেয়র অমিতাভ বোস। গত শনিবার সকালে বিশিষ্ট্য ধর্মানুরাগী, ইভা মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি-র চেয়ারম্যান অরূপ কুমার চক্রবর্তী আয়োজিত এই বিশেষ প্রার্থণায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মেয়র অমিতাভ বোস।
সকালে মেয়র অমিতাভ বোস কয়ড়া কালী বাড়িতে পৌঁছালে মেয়রকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের সিনিয়র সহ সভাপতি, কয়ড়া কালি বাড়ি মন্দির কমিটির সভাপতি সুবাস সাহা। সুবাস সাহার সভাপতিত্বে অনুষ্ঠিত প্রার্থণা সভায় প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, ‘‘আমি ভারত, বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে গিয়েছি; সেই সব দেশের ধর্মীয় পূন্যস্থান পরিদর্শণের সৌভাগ্য আমার হয়েছে।
তবে, কয়ড়া কালি বাড়ির জাগ্রত কালি মন্দিরে পূজা দিতে এসে আমার মনে হয়েছে বাংলাদেশের সনাতন ধর্মের বৃন্দাবণ হচ্ছে কয়ড়া কালি বাড়ি। যার উন্নয়নের রূপকার বিশিষ্ট্য ধর্মানুরাগী, সমাজ সেবক সুবাস সাহা। ’’তিনি আরও বলেন, ‘‘জাতীর জনকের রেখে যাওয়া আমানত, বাঙ্গালী জাতির শেষ ঠিকানা আমাদের প্রিয় নেত্রী জননেত্রী বঙ্গরত্ন শেখ হাসিনা তাঁর উন্নয়নের গতিকে আরও তরান্বিত করতে আমাকে যে সুযোগ দিয়েছেন আমি তা শত ভাগ পালন করার চেষ্টা করব।’’
কয়ড়া কালি বাড়ির মন্দির পরিচালনা কমিটির উপদেষ্টা মন্ডলীর সদস্য প্রশান্ত সাহার অনবদ্য সঞ্চালনায় প্রার্থণা সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, নগরকান্দা পৌর মেয়র নিমাই সরকার, ফরিদপুর পৌরসভার ১৬নং ওয়ার্ড কাউন্সিলর বিধান কুমার সাহা (নন্দালয়), ইভা মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি-র চেয়ারম্যান অরূপ কুমার চক্রবর্তী, সহধর্মীনী  সুমিত্রা চক্রবর্তী, ম্যানেজিং ডাইরেক্টর (এমডি) পঙ্কজ নন্দী, শিবু প্রসাদ দাস, এ্যাড. স্বপন সাহা, সুবির সিকদার, আনন্দ সাহা, বিশিষ্ট্য ব্যবসায়ী ও আওয়ামীলীগ নেতা শাহাজাহান মোল্যা ও মো: কবির মোল্যা।  মেয়রের সফর সঙ্গী নগরকান্দা পৌর মেয়রকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান, কালী বাড়ি মন্দির কমিটির সাধারন সম্পাদক সমর কুন্ডু, অরূপ কুমার চক্রবর্তীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান বিপ্লব কুমার পাল, সুমিত্রা চক্রবর্তীকে  শুভেচ্ছা জানান মিন্টু দাস এবং পঙ্কজ নন্দীকে শুভেচ্ছা জানান অমিত সাহা।
উপস্থিত ভক্ত অনুরাগীদের উদ্দেশ্যে কয়ড়া কালি বাড়ি মন্দির কমিটির সভাপতি, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট নেতা সুবাস সাহা বলেন, কয়ড়া কালি বাড়ির এই পূন্য ভূমিতে আপনাদের আগমণে আমরা কৃতজ্ঞ। তিনি নব নির্বাচিত মেয়র অমিতাভ বোসের উদ্দেশ্যে বলেন, ফরিদপুরের সর্বষÍরের মানুষ আপনাকে ভালোবেসে তাদের মূল্যবান ভোট দিয়ে নির্বাচিত করেছে। ফরিদপুর পৌরবাসীর সুখ দু:খে পাশে থাকতে হবে। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সব মানুষের বিপদে সবার আগে ছুটে যেতে হবে তাদের পাশে।’ সুবাস সাহা কাউন্সিলর বিধান সাহার উদ্দেশ্যে বলেন, শুধু নিজ ওয়ার্ড বা নিজস্ব এলাকা নয় ফরিদপুর পৌর সভার সকল অসহায় মানুষের পাশে দাড়াতে হবে। তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার হাত ধরে বাংলাদেশ আজ এগিয়ে যাচ্ছে।
উন্নয়নের ধারাকে গতিশীল রাখতে আমাদের সকলেরই দায়িত্ব রয়েছে। যথাযথ ভাবে নিজ নিজ দায়িত্ব পালনের তাগিদ দেন তিনি। সুবাস সাহা আগত অতিথিদের উদ্দেশ্যে বলেন, অনেক কষ্টে সাধারন মানুষের ভিক্ষের টাকায় আজ কালী বাড়ি এ্ অবস্থানে এসেছে, আপনাদের একটু সহানুভূতি সামান্য দানের টাকায় কয়ড়া কালি বাড়ি হতে পারে এশিয়ার সর্ববৃহত সনাতনী ধর্মীয় প্রতিষ্ঠান। তিনি এই প্রতিষ্ঠানের উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে উদাত্ত আহবান জানান।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট বোয়ালমারী উপজেলা সভাপতি নিরাপদ কর্মকার, সাধারন সম্পাদক যদুনাথ মালো, সহ সভাপতি কালীপদ সরকার, যুগ্ম সাধারন সম্পাদক মিন্টু দাস, উপজেলা নেতা শিবু প্রসাদ রায়, বিপ্লব কুমার পাল, রূপ কুমার সাহা, গোপিনাথ পোদ্দার, সমর দাস, জীবন কৃষ্ণ দাস, অমিত সাহা, তপন মাষ্টার, নারায়ন চন্দ্র দাস নারু, সদর ইউনিয়ন সভাপতি শ্যাম সুন্দর কুন্ডু, ময়না ইউপি সভাপতি পলাশ বিশ্বাস, অংশু কুন্ডু, নিতাই পদ মাহাতো, গৌরাঙ্গ কুমার কুন্ডু আশুতোষ বিশ্বাস, ভবানী বিশ্বাস, কিশোর সাহা, জয়ন্ত বিশ্বাস, মধূ সুদন কুন্ডু, বিষ্ণুপদ সাহা, গনেশ পাল, নিমাই সরদার, ঝন্টু ঘোষ, রাজীব পাল প্রমুখ। ছয় শতাধিক ভক্ত অনুরাগীদের উপস্থিতিতে অনুষ্ঠিত হয় এই প্রার্থণা সভা। সভা শেষে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ বিশ্ব করোনা মুক্তি কামনায় প্রার্থণা করা হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page