1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :

বিশ্ব পরিবেশ দিবস, ২০২১ উপলক্ষে পরিবেশ অধিদপ্তর, ফরিদপুরের বিভিন্ন কর্মসূচী পালন

  • বর্তমান সময়: শনিবার, ৫ জুন, ২০২১
  • ৪০২ বার পড়া হয়েছে
বিশ্ব পরিবেশ দিবস, ২০২১ উপলক্ষে পরিবেশ অধিদপ্তর, ফরিদপুরের বিভিন্ন কর্মসূচী পালন
বিশ্ব পরিবেশ দিবস, ২০২১ উপলক্ষে পরিবেশ অধিদপ্তর, ফরিদপুরের বিভিন্ন কর্মসূচী পালন

বিশ্ব পরিবেশ দিবস, ২০২১ উপলক্ষে পরিবেশ অধিদপ্তর, ফরিদপুরের বিভিন্ন কর্মসূচী পালন

ফরিদপুর সমাচার : আজ ০৫ জুন, ২০২১ খ্রিস্টাব্দ তারিখ শনিবার বিশ্ব পরিবেশ দিবস, ২০২১ উপলক্ষে পরিবেশ অধিদপ্তর, ফরিদপুরের উদ্যোগে বিভিন্ন কর্মসূচী পালন করা হয়। উল্লেখ্য, বর্তমানে করোনা ভাইরাসের প্রকোপ থাকায় সংক্ষিপ্ত আকারে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে এ সকল কর্মসূচী পালন করা হয়।

সকালে ফরিদপুর জেলা প্রশাসক মহোদয়ের বাসভবনে বৃক্ষ রোপন করে কর্মসূচী শুরু করা হয়। বৃক্ষরোপন কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শুভ উদ্বোধন করেন ফরিদপুরের সুযোগ্য জেলা প্রশাসক, জনাব অতুল সরকার মহোদয়। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব দীপক কুমার রায়; পরিবেশ অধিদপ্তর, ফরিদপুরের উপপরিচালক, জনাব এ, এইচ, এম, রাসেদ; সহকারী পরিচালক, জনাব কাজী সাইফুদ্দীন ও জনাব মিতা রানী দাস; পরিদর্শক জনাব মনিরুজ্জামান শেখসহ অন্যান্য কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

বিকালে তথ্য অফিস ফরিদপুরের সহায়তায় শহরের বিভিন্ন রাস্তায় পরিবেশ সচেতনতামূলক মাইকিং করা হবে। এরপর শহরের জনতা ব্যাংক মোড়সহ কয়েকটি স্থানে পরিবেশ সচেতনতামূলক প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হবে। একই সাথে শহরের বিভিন্ন সড়কে ও স্থানে ফেস্টুন লাগিয়ে সড়কদ্বীপ সজ্জা করা হয়। সকল কর্মসূচীতে পরিবেশ অধিদপ্তর, ফরিদপুরের সকল কর্মকর্তা- কর্মচারীবৃন্দ সক্রিয় অংশগ্রহণ করেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page