এনামুল মবিন(সবুজ),জেলা প্রতিনিধি দিনাজপুর : দিনাজপুর কোতয়ালী থানা চত্বর এলাকায় অভিযান চালিয়ে ১৬৮ বোতল স্পিরিট এ্যালকোহলসহ ১ জন কে গ্রেফতার করেছে দিনাজপুর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ বৃহস্পতিবার (৪ জুন)) মধ্য রাতে অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান, জেলা গোয়েন্দা শাখা, দিনাজপুর এর নেতৃর্ত্বে কোতয়ালী থানা শহর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার কৃত আসামি হলেন, সাবিত্রী রানী রায় (৪০), স্বামী-অনিল চন্দ্র রায়, সাং-সুন্দরবন ব্যঙকালী হাড়িপাড়া, থানা-কোতয়ালী, জেলা-দিনাজপুর।
জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি)মোস্তাফিজার রহমান এ তথ্যটি জানায়। মোস্তাফিজার রহমান আরো বলেন, দিনাজপুর ডিবি পুলিশের একটি দল বৃহস্পতিবার মধ্যরাতে দিনাজপুর জেলার কোতয়ালী থানা শহর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে। এসময় তার কাছ থেকে ১৬৮ বোতল স্পিরিট এ্যালকোহল জব্দ করা হয়। এ বিষয়ে মাদক দ্রব্য আইনে মামলা দায়ের পূর্বক আসামী কে সকালের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
You cannot copy content of this page
Leave a Reply