1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
সোমবার, ০৪ মে ২০২৬, ১১:১৫ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 

দিনাজপুর চিরিরবন্দরে আপন ছোট ভাইকে হত্যা করে গাছে ঝুলিয়ে রাখল বড় ভাই

  • বর্তমান সময়: বুধবার, ২ জুন, ২০২১
  • ২৮৪ বার পড়া হয়েছে
দিনাজপুর চিরিরবন্দরে আপন ছোট ভাইকে হত্যা করে গাছে ঝুলিয়ে রাখল বড় ভাই
দিনাজপুর চিরিরবন্দরে আপন ছোট ভাইকে হত্যা করে গাছে ঝুলিয়ে রাখল বড় ভাই

দিনাজপুর চিরিরবন্দরে আপন ছোট ভাইকে হত্যা করে গাছে ঝুলিয়ে রাখল বড় ভাই

এনামুল মবিন(সবুজ), জেলা প্রতিনিধি দিনাজপুর : দিনাজপুর চিরিরবন্দর উপজেলার ৩নং ফতেজংপুর ইউনিয়নের উত্তর পলাশবাড়ী ঠাকুরের হাটের মাওলানা পাড়ায় জমি-জমা ভাগবন্টন নিয়ে দুই ভাইয়ের মধ্যে সংঘর্ষের ঘটনায় আপন ছোট ভাই ইয়াকুব আলীকে(৪২) পিটিয়ে হত্যা করে আম গাছের সাথে ঝুলিয়ে রাখল বড় ভাই। কিছু দিন থেকে দুই ভাইয়ের মধ্যে সংঘর্ষের ঘটনায় দিনাজপুর চিরিরবন্দরে ছোট ভাই ইয়াকুব আলীকে (৪২) পিটিয়ে আম গাছের সাথে ঝুলিয়ে রাখা লাশ উদ্ধার করেছে পুলিশ।

আজ বুধবার(২জুন) সকাল ৯টার দিকে চিরিরবন্দর উপজেলার ফতেজংপুর ইউনিয়নের উত্তর পলাশবাড়ী ঠাকুরের হাটের মাওলানা পাড়ায় একটি আম গাছ থেকে ওই লাশ উদ্ধার করে চিরিরবন্দর থানা পুলিশ। বড় ভাই জাবেদ আলী পলাতক। নিহত ইয়াকুব আলী উপজেলার উত্তর পলাশবাড়ী ঠাকুরের হাটের মাওলানা পাড়ার মৃত মোহাম্মদ আলীর ছেলে।

নিহত ইয়াকুব আলীর স্ত্রী আর্জিনা বেগম জানান, তার ভাসুর জাবেদ আলীর সাথে জমি-জমা ভাগবন্টনের বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে ঝগড়া বিবাদ চলছে। এরই মধ্যে জাবেদ আলী এবং তার জামাতা মিলে কয়েকবার আমার স্বামী ইয়াকুব আলীকে পিটিয়ে আহত করে। পিটিয়ে আহত করার বিষয়ে একটি মামলা দায়ের করা হয়েছে।

গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১০টার দিকে ইয়াকুব আলী তার নিজ বাড়িতে যাওয়ার সময় রাস্তায় তাকে জাবেদ আলী ও তার জামাতাসহ আরো কয়েকজন ইয়াকুব আলীকে জোর পূর্বক আটক করে শ্বাসরুদ্ধ করে হত্যা করে জাবেদ আলীর বাড়ির সামনে একটি ছোট আম গাছের সাথে লাশ ঝুলিয়ে রাখে। চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ(ওসি) সুব্রত সরকার লাশ উদ্ধারের সংবাদটি নিশ্চিত করেন, তিনি বলেন, এলাকার স্থানীয়দের সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ।

প্রাথমিক ভাবে সুরতহাল রিপোর্ট তৈরি করেছে পুলিশ। রিপোর্ট দেখে মনে হচ্ছে তাকে শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়েছে এবং লাশ একটি ছোট আম গাছের সাথে ঝুলিয়ে রেখেছে এবং নিহতের পা মাটির সাথে লেগে ছিল। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে একটি হত্যা মামলা দায়ের করা হবে বলে নিশ্চিত করেছেন তিনি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page