এনামুল মবিন(সবুজ),জেলা প্রতিনিধি দিনাজপুর. দিনাজপুর কোতয়ালী থানা চত্বর এলাকায় অভিযান চালিয়ে ১৫৬ পিচ সিনটা ট্যাবলেটসহ ১ জন কে গ্রেফতার করেছে দিনাজপুর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ মঙ্গলবার (১জুন)) মধ্য রাতে অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান, জেলা গোয়েন্দা শাখা, দিনাজপুর এর নেতৃর্ত্বে কোতয়ালী থানা চত্বর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার কৃত আসামি হলেন, শুসেন চন্দ্র রায় (৪৩), পিতা-ধীরেন্দ্রনাথ রায়, মাতা-শনিবালা রায়,সাং-খোসালপুর ঝাইয়াপাড়া, থানা-কোতয়ালী, জেলা-দিনাজপুর।জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান এ তথ্য জানায়। তিনি বলেন, দিনাজপুর ডিবি পুলিশের একটি দল মঙ্গলবার মধ্যরাতে দিনাজপুর জেলার কোতয়ালী থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে। এসময় তার কাছ থেকে ১৫৬ পিচ সিনটা ট্যাবলেট জব্দ করা হয়।
এ বিষয়ে মাদক দ্রব্য আইনে মামলা দায়ের পূর্বক আসামী কে সকালের দিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
You cannot copy content of this page
Leave a Reply