1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :

ফরিদপুরের মধুখালী হতে বিপুল পরিমান ফেন্সিডিলসহ ০৩ মাদক ব্যবসায়ী আটক

  • বর্তমান সময়: রবিবার, ৩ জানুয়ারী, ২০২১
  • ৪৫৩ বার পড়া হয়েছে

ফরিদপুরের মধুখালী হতে বিপুল পরিমান ফেন্সিডিলসহ ০৩ মাদক ব্যবসায়ী আটক

নিজস্ব প্রতিবেদক : বর্তমানে আমাদের দেশের যুব সমাজের অধঃপতনের অন্যতম প্রধান কারণ মাদকাসক্তি। দেশের যুবসমাজের একটি বড় অংশ আশংকাজনকভাবে মাদক হিসেবে ব্যবহৃত ইয়াবা, গাঁজা ও ফেন্সিডিলের প্রতি আসক্ত হয়ে পড়ছে। মাদকের টাকা জোগাড় করার জন্য মাদকাসক্ত যুব সমাজ বিভিন্ন ধরনের অনৈতিক কার্যকলাপ, অবৈধ অস্ত্রের ব্যবহার, ছিনতাইসহ বিভিন্ন অবৈধ কর্মকান্ডে জড়িয়ে পড়ছে। “বাংলাদেশ আমার অহংকার” এই স্লোগান নিয়ে র‌্যাব যুব সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষার জন্য প্রতিষ্ঠালগ্ন থেকেই দেশব্যাপী বিভিন্ন মাদক ও সন্ত্রাসী কর্মকান্ডের বিরুদ্ধে আপোষহীন অবস্থানে থেকে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে যা দেশের সর্বস্তরের জনসাধারন কর্তৃক ইতোমধ্যেই বিশেষভাবে প্রশংসিত হয়েছে।

এরই ধারাবাহিকতায় র‌্যাব-৮, সিপিসি-২, ফরিদপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ০৩/০১/২০২১ইং তারিখ সকালে ফরিদপুর জেলার মধুখালী থানাধীন আড়াপাড়া গ্রাম এলাকায় অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী আসামী- ০১। মোঃ তানজিদ শেখ (৩০), পিতা- মৃত বারেক শেখ, সাং- মধ্য আলীপুর, ০২। মোঃ রেজাউল শিকদার (৩০), পিতা-মোঃ সোবাহান শিকদার, সাং-ধোপাডাঙ্গা, ০৩। মোঃ দেলোয়ার শেখ (৪০), পিতা-মৃত শেখ খলিল, সাং-শোভারামপুর, সর্ব থানা-কোতয়ালী, জেলা-ফরিদপুর’দেরকে আটক করে।

এ সময় আটককৃত আসামীদের হেফাজতে থাকা ২৯৩ (দুইশত তিরানব্বই) বোতল ফেন্সিডিল, ০১টি মাইক্রো গাড়ি, মাদক বিক্রিত নগদ ৮৪০০/- (আট হাজার চারশত) টাকা এবং মাদক দ্রব্য ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ০৬টি সীমকার্ড সহ ০৩ টি মোবাইল ফোন জব্দ করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য ফেন্সিডিল এবং অন্যান্য আলামত সহ গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে ফরিদপুর জেলার মধুখালী থানায় The Special Powers Act আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page