1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 

ভাঙ্গায় এক কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

  • বর্তমান সময়: শনিবার, ২৯ মে, ২০২১
  • ৬৭৫ বার পড়া হয়েছে
ভাঙ্গায় এক কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
ভাঙ্গায় এক কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

ভাঙ্গায় এক কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

মাহমুদুর রহমান(তুরান) ভাঙ্গা প্রতিনিধি : ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে মাদকবিরোধী অভিযান চালিয়ে এক কেজি গাঁজাসহ সালে আহমদ (৪৫) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ভাঙ্গা থানা পুলিশ। গ্রেফতার ব্যক্তি ভাঙ্গা উপজেলার হামিরদি ইউনিয়নের চৌধুরিকান্দা গ্রামের বাসিন্দা।

ভাঙ্গা থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে সাব- ইন্সপেক্টর আবুল কালাম আজাদের নেতৃত্বে পুলিশ সদস্যরা ভাঙ্গা উপজেলার চৌধুরি কান্দা গ্রামে সালে আহমদের বাড়িতে অভিযান চালান। এ সময় ঐ গ্রামের মাদক কারবারি সালে আহমদকে আটক করেন। পরে তার কাছ থেকে ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরবর্তীতে গাঁজাসহ তাকে ভাঙ্গা থানায় নিয়ে আসা হয় এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page