1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার সাধারণ সভা অনুষ্ঠিত আলফাডাঙ্গায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস–২০২৬ অনুষ্ঠিত

দিনাজপুর বিরামপুরে ৩০০ বোতল ফেনসিডিল ও কারসহ ২ মাদক ব্যবসায়ী আটক

  • বর্তমান সময়: শনিবার, ২৯ মে, ২০২১
  • ৩৫৩ বার পড়া হয়েছে
দিনাজপুর বিরামপুরে ফেনসিডিল ও কারসহ ২ মাদক ব্যবসায়ী আটক
দিনাজপুর বিরামপুরে ফেনসিডিল ও কারসহ ২ মাদক ব্যবসায়ী আটক

দিনাজপুর বিরামপুরে ৩০০ বোতল ফেনসিডিল ও কারসহ ২ মাদক ব্যবসায়ী আটক

এনামুল মবিন সবুজ , জেলা প্রতিনিধি দিনাজপুর : দিনাজপুর জেলার বিরামপুর উপজেলায় ৩০০ বোতল ভারতীয় ফেনসিডিল ১টি প্রাইভেট কার  উদ্ধারসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে বিরামপুর থানা পুলিশ।
আজ শনিবার (২৯মে)ভোর রাতে সীমান্ত এলাকা দিয়ে ১টি কালো রঙের প্রাইভেট কারে ফেনসিডিল পাচার হচ্ছে- এমন সংবাদের ভিত্তিতে বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সুমন কুমার (মহন্ত) এর দিক নির্দেশনায়, এস,আই মামুনুর রশীদ, এস,আই শাজাহান সিরাজ, এস,আই শাহিন (শেখ) এর নেতৃত্বে একটি টহলবাহী গাড়ী দিনাজপুর -ঢাকা মহাসড়কের পাশে পৌরশহরের কলাবাগান এলাকায় অবস্থান নেয় বিরামপুর থানা পুলিশের একটি দল। ভোর সাড়ের ৪টার দিকে ওই স্থান দিয়ে প্রাইভেট কারটির যাওয়ার সময় থামানোর সংকেত দেয় । যার নং (ঢাকা মেট্রো-গ-৩৭-৬০৫২)। এ সময় তল্লাশি চালিয়ে গাড়ির পেছনে বিশেষ কায়দায় রাখা ৩০০ বোতল ফেনসিডিল উদ্ধারসহ ২জন মাদক ব্যবসায়ীকে আটক করে বিরামপুর থানা পুলিশ ।
আটককৃতরা হলেন-পৌর এলাকার প্রফেসরপাড়া(বসুন্ধরা) মহল্লার সাইফুল ইসলামের পুত্র কারচালক সুমন হোসেন(২৯) এবং উপজেলার কাটলা ইউনিয়নের মাধুপুর গ্রামের তোফাজ্জল হোসেনের পুত্র আলমগীর হোসেন ওরফে (আলো) (২৬)।
বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সুমন কুমার মহন্ত ঘটনার সত্যতা নিশ্চিত করে জানায়, আটকৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। আজ শনিবার সকালের দিকে তাদের দিনাজপুর জেলহাজতে প্রেরণ করা হয়েছে। ওসি আরো বলেন-মাদকদ্রব্যের বিরুদ্ধে আমাদের এই অভিযান বরাবরি অব্যহত থাকবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page