1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার সাধারণ সভা অনুষ্ঠিত আলফাডাঙ্গায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস–২০২৬ অনুষ্ঠিত

ফরিদপুর জেলার ভাংগা থানা হতে ইয়াবা এবং বিকাশ প্রতারণার কাজে ব্যবহৃত বিপুল পরিমান মোবাইল সেট ও সীমকার্ড সহ বিকাশ প্রতারক চক্রের ০৩ (তিন) সদস্য আটক

  • বর্তমান সময়: বৃহস্পতিবার, ২৭ মে, ২০২১
  • ৩৫৮ বার পড়া হয়েছে
ভাংগা থানা হতে ইয়াবা এবং বিকাশ প্রতারণার কাজে ব্যবহৃত বিপুল পরিমান মোবাইল সেট ও সীমকার্ড সহ বিকাশ প্রতারক চক্রের ০৩ (তিন) সদস্য আটক
ভাংগা থানা হতে ইয়াবা এবং বিকাশ প্রতারণার কাজে ব্যবহৃত বিপুল পরিমান মোবাইল সেট ও সীমকার্ড সহ বিকাশ প্রতারক চক্রের ০৩ (তিন) সদস্য আটক

ভাংগা থানা হতে ইয়াবা এবং বিকাশ প্রতারণার কাজে ব্যবহৃত বিপুল পরিমান মোবাইল সেট ও সীমকার্ড সহ বিকাশ প্রতারক চক্রের ০৩ (তিন) সদস্য আটক

ফরিদপুর সমাচার : র‌্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে সমাজের বিভিন্ন অপরাধ এর উৎস উদ্ঘাটন, জঙ্গিবাদ দমন, অপরাধীদের গ্রেফতারসহ আইন শৃংখলার সামগ্রিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। র‌্যাব শুরুু থেকে যে কোন ধরণের অপরাধী, অপহরণ, মাদক উদ্ধার, অপহ¦ত ভিকটিম উদ্ধারসহ দেশের শীর্ষ সন্ত্রাসীদের গ্রেফতার ও বিভিন্ন প্রতারক চক্রকে গ্রেফতার করতে সার্বক্ষণিকভাবে অভিযান পরিচালনা করে থাকে।

র‌্যাব-৮, সিপিসি-২ ফরিদপুর র‌্যাব ক্যাম্প গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, ফরিদপুর জেলার ভাংগা থানাধীন মিয়া পাড়া গ্রাম এলাকায় কিছু ব্যক্তি বিকাশ প্রতারণার মাধ্যমে মানুষের নিকট হতে বিপুল পরিমান অর্থ হাতিয়ে নিচ্ছে। এ বিষয়ে ফরিদপুর র‌্যাব ক্যাম্প গোয়েন্দা তথ্য সংগ্রহ ও ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য গভীর অনুসন্ধান করে।

ভাংগা থানা হতে ইয়াবা এবং বিকাশ প্রতারণার কাজে ব্যবহৃত বিপুল পরিমান মোবাইল সেট ও সীমকার্ড সহ বিকাশ প্রতারক চক্রের ০৩ (তিন) সদস্য আটক

ভাংগা থানা হতে ইয়াবা এবং বিকাশ প্রতারণার কাজে ব্যবহৃত বিপুল পরিমান মোবাইল সেট ও সীমকার্ড সহ বিকাশ প্রতারক চক্রের ০৩ (তিন) সদস্য আটক

ঘটনা সত্যতা সম্পর্কে তথ্য প্রাপ্তির পর র‌্যাব-৮, সিপিসি-২ ফরিদপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল অত্র ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ খোরশেদ আলম এর নেতৃত্বে ২৭/০৫/২০২১ইং তারিখ গভীর রাতে ফরিদপুর জেলার ভাংগা থানাধীন মিয়া পাড়া গ্রাম এলাকায় অভিযান পরিচালনা করে বিকাশ প্রতারক চক্রের ০৩ জন সক্রিয় সদস্য, ০১। মোঃ বাদল হাওলাদার(৩১), পিতা-মোঃ নুরু হাওলাদার, ০২। মোঃ জাকির হোসেন(৩২), পিতা- মোঃ আবু জাফর ফকির, উভয় সাং-মিয়া পাড়া, ০৩। মোঃ জামাল হাওলাদার(৩২), পিতা-মৃত চাঁন মিয়া হাওলাদার, সাং-পুকুর পাড়, সর্ব থানা- ভাংগা, জেলা-ফরিদপুর’দেরকে আটক করে। এ সময় আটককৃত প্রতারক চক্রের সদস্যেদের হেফাজত হতে ৬০(ষাট) পিস ইয়াবা ট্যাবলেট বিকাশ প্রতারনার কাজে ব্যবহৃত ১৫ (পনের) টি মোবাইল ফোনসহ ৮৮ (আটাশি) টি সীমকার্ড, ০১ টি ডিভাইস এবং বিকাশ প্রতারনার ১,০০০/- টাকা জব্দ করা হয় ।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত ব্যক্তিগণ বিকাশ প্রতারনার মাধ্যমে জনসাধারনের নিকট হতে বিপুল পরিমান অর্থ হাতিয়ে নিয়েছে বলে স্বীকার করে। ঘটনার বিবরনে জানা যায়, বিকাশ প্রতারক চক্রের সদস্যরা বিভিন্ন দুর্নীতি পরায়ণ মোবাইল সীম বিক্রেতার সাথে পরস্পর যোগসাজস করে ভূয়া নামে সীম কার্ড রেজিস্ট্রেশন ও উক্ত সীমকার্ড ব্যবহার করে অসাধু ডিএসআর (বিকাশ এ্যাকাউন্ট খোলার জন্য বিকাশ কর্তৃপক্ষ কর্তৃক নিয়োগকৃত এ্যজেন্ট) গণের মাধ্যমে ভূয়া বিকাশ এ্যাকাউন্ট খোলে।

প্রতারক চক্রের সদস্যরা দুর্নীতিপরায়ণ ডিএসআর গণের নিকট থেকে অর্থের বিনিময়ে বিকাশ এ্যজেন্টদের লেনদেনের তথ্য সংগ্রহ করে ঐসব ভূয়া রেজিস্ট্রেশনকৃত মোবাইল সীমকার্ড ব্যবহার করে দেশের বিভিন্ন প্রান্তের সহজ সরল সাধারণ জনগনের নিকট নিজেকে বিকাশ হেড অফিসের কর্মকর্তা পরিচয় দিয়ে ফোন করে কৌশলে তাদের বিকাশ পিন কোড জেনে নেয় এবং স্মার্ট ফোনে বিকাশ এ্যাপস্ ব্যবহার করে উক্ত সাধারণ লোকজনের বিকাশ এ্যাকাউন্ট হতে প্রতারনার মাধ্যমে টাকা হাতিয়ে নেয়। আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে ফরিদপুর জেলার ভাংগা থানায় সংশ্লিষ্ট ধারায় মামলা রুজুর প্রক্রিয়া চলমান আছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page