এনামুল মবিন(সবুজ),জেলা প্রতিনিধি দিনাজপুর : দিনাজপুরের সদর উপজেলার ৪নং শেখপুরা ইউনিয়নের রাজারামপুর গ্রাম থেকে এক অজ্ঞাত বৃদ্ধের(৬৫)জবাই করা লাশ উদ্ধার করেছে সদর থানা পুলিশ। গতকাল মঙ্গলবার(২৫ মে) বিকেলের দিকে রাজারামপুর গ্রামের জামাল নামের এক ব্যক্তির কলা বাগান থেকে লাশটি উদ্ধার করা পুলিশ।
এলাকার স্থানীয় ব্যক্তিরা জানায়, বিকেলের দিকে রাজারামপুর গ্রামের রাস্তার সাথে থাকা জামালের কলা বাগানে এক ভ্যান চালক প্রকৃতির ডাকে সাড়া দিতে গিয়ে হঠাত চোখ পড়ে কলাপাতা দিয়ে ঢাকানো কিছু। পরে সে কাছে গিয়ে দেখতে গেলে কলাপাতা দিয়ে ডাকানো মরদেহটি দেখতে পায়। পরে থানায় খবর দিলে পুলিশ জবাই করা লাশটি উদ্ধার করে। ময়না তদন্তের জন্য এম আব্দুর রহিম মেডিকেল মর্গে পাঠিয়ে দেয় । দিনাজপুর কোতয়ালী থানার পরিদর্শক (তদন্ত) মোঃ আসাদুজ্জামান এই জবাই করা লাশের বিষয়টি নিশ্চিত করেছেন।
You cannot copy content of this page
Leave a Reply