1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
শনিবার, ০২ মে ২০২৬, ১০:৫০ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 

ফরিদপুর পৌরসভার সিআইএসএফ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত

  • বর্তমান সময়: রবিবার, ৩ জানুয়ারী, ২০২১
  • ৩৩৩ বার পড়া হয়েছে

ফরিদপুর পৌরসভার সিআইএসএফ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত

মানিত দাস : কমিউনিটি ইমপ্রুভমেন্ট ফেডারেশন সিআইএসএফ নবনির্বাচিত কর্মকর্তাদের শপথ গ্রহণ অনুষ্ঠান রবিবার বিকেলে পৌরসভা মিলনায়তনে অনুষ্ঠিত হয়।পৌর মেয়র শেখ  মাহাতাব আলী মেথুর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন ইউএনডিপির কর্মকর্তা অসীম সাহা, ব্রাকের কর্মকর্তা ইকরাম হোসেন, সাবেক দুই নং ওয়ার্ডের কাউন্সিলর আনিসুর রহমান সাবুল, নবনির্বাচিত  কমিটির উপদেষ্টা  মোসলেম উদ্দিন আলমগীর হোসেন, নবনির্বাচিত কমিটির সভাপতি শেখ আব্দল কাশেম সাধারণ সম্পাদক পারভীন বেগম। প্রমূখ অনুষ্ঠান পরিচালনা করেন ফরিদপুর পৌরসভার বস্তি উন্নয়ন কর্মকর্তা আহাদুজ্জামান।
সভায় মেয়র বিগত দিনের সি আই এফ এর কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি নবনিযুক্ত কমিটিকে স্বাগত জানান এবং ভবিষ্যতে তাদের সব ধরনের সহযোগিতা করবেন বলে আশ্বাস প্রদান করেন। এর আগে তিনি বিজয়ী সদস্যদের শপথ বাক্য পাঠ করান। নবনির্বাচিত কমিটির সদস্যরা হলেন সভাপতি মোঃ আবুল কাশেম, সহ-সভাপতি আকলিমা বেগম, সাধারণ সম্পাদক পারভীন বেগম ,যুগ্ম সম্পাদক লাভলী আক্তার কোষাধক্ষ্য মুকিম হোসেন সাংগঠনিক ও প্রচার সম্পাদক আবুল হোসেন দপ্তর সম্পাদক মোয়াজ্জেম হোসেন সমাজকল্যাণ সম্পাদক তামান্না বেগম,সম্পদ রক্ষণাবেক্ষণ সম্পাদক কায়সার মৃধা, শিক্ষা সাংস্কৃতিক ও ক্রীড়া বিষয়ক সম্পাদক রানু বেগম, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক লিলি আক্তার, কার্যকরী সদস্য বাবলু বেপারী, রাশেদা বেগম, দিপালী রবিদাস ও মান্নান মোল্লা

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page