1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
সালথায় পৃথক স্থানে সাপের কামড়ে গৃহবধূ ও শিশুর মৃত্যু ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার সাধারণ সভা অনুষ্ঠিত

বিসিক অনলাইন মেলা সেরা উদ্যোক্তা পুরস্কার ২০২১ পেলেন ৫ জন 

  • বর্তমান সময়: সোমবার, ২৪ মে, ২০২১
  • ২৯৫ বার পড়া হয়েছে
বিসিক অনলাইন মেলা সেরা উদ্যোক্তা পুরস্কার ২০২১ পেলেন ৫ জন 
বিসিক অনলাইন মেলা সেরা উদ্যোক্তা পুরস্কার ২০২১ পেলেন ৫ জন 

বিসিক অনলাইন মেলা সেরা উদ্যোক্তা পুরস্কার ২০২১ পেলেন ৫ জন

মানিক দাস :  তরুণ উদ্যোক্তাদের পণ্য ও সেবা অনলাইনে ক্রেতাদের সামনে তুলে ধরার মাধ্যমে করোনায় বিপর্যস্ত উদ্যোক্তাদের পাশে দাঁড়াতে বিসিক জেলা কার্যালয় ফরিদপুরের আয়োজনে গত ০৯মে তারিখে বিসিক ঈদ অনলাইন মেলার উদ্বোধন হয়। বিসিকের এই প্লাটফর্মে নকশীপল্লী, খেলাঘর বৃক্ষায়ন,রঙ খেয়ালি,ডিজিটাল পাওয়ার এন্ড টেকনোলোজি, এক্সপো শপ, এগ্রো হাট ও ভাইপার লেদার সহ প্রায় চার শতাধিক প্রতিষ্ঠান অংশ গ্রহন করে। এইবারের ই-হাটে ছিল বিভিন্ন প্রকারের পণ্য এবং সেবা।

এসব পণ্য এবং সেবার তালিকায় রয়েছে রান্না ঘরের মশলা থেকে শুরু করে চিকিৎসা সরঞ্জাম পর্যন্ত। বিসিকের ডিজিএম গোলাম হাফিজ বলেন – করোনাকালে সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হয়েছেন ক্ষুদ্র ও মাঝারী উদ্যোক্তা। ঈদকে সামনে রেখে অনেক ক্ষুদ্র উদ্যোক্তারা তাদের বিভিন্ন পন্য উৎপাদন অব্যাহত রেখেছিল।তিনি আরো বলেন,বিসিক চেয়ারম্যান জনাব মোশতাক হাসান এনডিসি মহোদয় কর্তৃক প্রত্যেক জেলায় জেলায় বিসিক অনলাইন উদ্যোক্তা মেলা আয়োজন করার নির্দেশনা ছিল, তারই ধারাবাহিকতায় ফরিদপুর জেলা কার্যালয় ঈদকে সামনে রেখে অনলাইন প্লাটফর্মের মাধ্যমে মেলার আয়োজন করেছে।

যেহেতু অনলাইনে সবকিছু সম্পন্ন হবে তাই স্বাস্থ্য বিধি মেনে চলাটা সহজ ছিল। ফরিদপুর চেম্বার অব কমার্সের পরিচালক জানালেন – “একজন উদ্যোক্তা ঘুরে দাঁড়াতে পারলেই ১০ জন কর্মীর সংস্থান হয়ে যায়। পুরস্কার বিজয়ীরা হলেন ইফফাত জাহান লাবীবা, আঁখি আফরোজ রিমু,জান্নাতুন নাঈমা,খাইরুল আলম হিমালয় এবং সুলতানা আঞ্জুমান অনু পুরস্কার বিতরনী অনুষ্ঠানে বিসিক ডিজিএম গোলাম হাফিজ পাভেল, সোনালী ব্যাংক লিমিটেডের ডিজিএম জনাব মকবুল হোসেন, চেম্বার অব কমার্সের পরিচালক আওলাদ হোসেন বাবর, ফরিদপুর প্রেসক্লাবের সহ সভাপতি শেখ সাইফুল ইসলাম অহিদ,জেলা নাসিব প্রেসিডেন্ট আকতার হোসেন প্রমুখ উপস্থিত থেকে বিজয়ীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page