1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
সালথায় পৃথক স্থানে সাপের কামড়ে গৃহবধূ ও শিশুর মৃত্যু ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার সাধারণ সভা অনুষ্ঠিত

ফরিদপুরে বিকাশ চক্র গ্রেফতার বিষয়ক সংবাদ সম্মেলন করেছে ফরিদপুর জেলা পুলিশ

  • বর্তমান সময়: রবিবার, ২৩ মে, ২০২১
  • ৩২১ বার পড়া হয়েছে
ফরিদপুরে বিকাশ চক্র গ্রেফতার বিষয়ক সংবাদ সম্মেলন করেছে জেলা পুলিশ
ফরিদপুরে বিকাশ চক্র গ্রেফতার বিষয়ক সংবাদ সম্মেলন করেছে জেলা পুলিশ

ফরিদপুরে বিকাশ চক্র গ্রেফতার বিষয়ক সংবাদ সম্মেলন করেছে ফরিদপুর জেলা পুলিশ

মানিক দাস : ফরিদপুরে বিকাশ চক্রের প্রতারক গ্রেফতার বিষয়ক সংবাদ সম্মেলন আজ বেলা বারোটায় পুলিশ সুপার কার্যালয় নতুন ভবনে করেছে জেলা পুলিশ।  সংবাদ সম্মেলনে সাংবাদিকদের ব্রিফ করেন অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা। এ সময় উপস্থিত ছিলেন জেলা গোয়েন্দা শাখার অফিসার্স ইনচার্জ সুমন রঞ্জন সরকার, নগরকান্দা সার্কেল এএসপি সুমিমুর রহমান রহমান ডিবির ওসি সুনীল কর্মকার প্রমূখ বিকাশ প্রতারক গ্রেফতার মালামাল উদ্ধার প্রসঙ্গে সংবাদ সম্মেলনে বলা হয় ভাঙ্গা থেকে বিকাশ প্রতারক গ্রেফতার ও মালামাল উদ্ধার করা হয়েছে।

সংবাদ সম্মেলনে জানানো হয় গত ২২ মে রাত একটা ৩৫ ঘটিকায় ভাংগা থানা পুলিশের একটি চৌকস দল ভাংগা থানাধীন পল্লী বেড়া সাকিন এ চৌচালা টিনের ঘরের উত্তর পাশের পূর্বকনে কথিত বিকাশ অফিসে অভিযান পরিচালনা করে ঘটনার সাথে জড়িত আসামি ফিরোজ বেপারী পিতা আয়নাল বেপারী, রায়হান বেপারী পিতা শাহ আলম বেপারী, আকাশ বেপারী পিতা-মৃত জাহাঙ্গীর বেপারী, পল্লী বেড়া, শাকিব ফকির পিতা আদম ফকির, সং কাওলিবেরা, থানা ভাঙ্গা কে গ্রেফতার করা হয়। আসামিদের প্রতারণার কাজে ব্যবহৃত বিভিন্ন কোম্পানির ১৬ টি মোবাইল সেট এবং বিকাশ প্রতারণা টাকা লেনদেনে কাজে ব্যবহৃত বিভিন্ন কোম্পানির ৪৫ টি সিম উদ্ধার করা হয়।

ওই রাতে একটা ৪৫ মিনিটে ভাংগা থানা পুলিশের অপর একটি চৌকস দল কালামৃধা ইউপি মিয়াপাড়া সাকিন অবস্থিত আসামি ফারুক শেখ এর একতলা বসত বাড়ির ছাদের উপর ছোট কক্ষের ভেতর কথিত বিকাশ অফিসের অভিযান পরিচালনা করে বিকাশ প্রতারণা সাথে জড়িত থাকায় আসামি ফারুক শেখ (২৭) পিতা মিজান শেখ ওবায়দুর ওরফে ওবাইদর(৩৫) পিতা সালফু শিকদার উভয়ের বাড়ি মিয়াপাড়া, ইব্রাহিম মির পিতাঃ মোঃ সোহরাব মীর, মোঃ রাসেল তালুকদার পিতাঃ মোঃ নুরুল হক তালুকদার, মোহাম্মদ হানিফ মীর পিতা-মৃত মনিরউদ্দীন মির, সং জঙ্গল পাশা, সিদ্দিক মোল্লা পিতা মৃত ধলু মোল্লা, সং গোয়ালদী, আবু হানিফ খন্দকার (২২) পিতা মৃত মোঃ খন্দকার, থানা ভাঙ্গা জেলা ফরিদপুর থেকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামি দের নিকট হতে প্রচারণার কাজে ব্যবহৃত বিভিন্ন কোম্পানির টি মোবাইল সেট এবং বিকাশের টাকা লেনদেনের কাজে ব্যবহৃত ১৩ টি সিম উদ্ধার হয়। এরা সকলেই বিকাশ প্রতারক চক্রের সক্রিয় সদস্য। মোবাইল ফোনের মাধ্যমে নিজেদের কে বিকাশ কর্মকর্তা-কর্মচারী পরিচয় দান এর মাধ্যমে দেশের বিভিন্ন লোকজনের সাথে প্রতারণা করে আসছিল। গ্রেফতারকৃতদের আসামিদের বিরুদ্ধে ভাংগা থানা সহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

সর্ব মোট ১১ জন বিকাশ প্রতারক কে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের কাছ থেকে ৩২ টি মোবাইল সেট ৫৮ টি সিম উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামি দের বিরুদ্ধে ভাঙ্গা থানায় মামলা নং ৩২ তারিখ ২২/৫/২১ এবং ভাংগা থানা মামলা নম্বর ৩৩ তারিখ ২২/৫/২০২১ ধারা ২০২৮সালের ডিজিটাল নিরাপত্তা আইনের তারিখ২৩ ২৪ ৩০ ৩৬ধারায় পৃথক দুটি মামলা রুজু হয়েছে এবং অন্যান্য আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত আছে

 

ফরিদপুরে বিকাশ চক্র গ্রেফতার বিষয়ক সংবাদ সম্মেলন করেছে জেলা পুলিশ

ফরিদপুরে বিকাশ চক্র গ্রেফতার বিষয়ক সংবাদ সম্মেলন করেছে জেলা পুলিশ

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page