1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুরে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধন পাট ও ধান চাষীদের নিরবিচ্ছিন্ন ডিজেল এবং বিদ্যুৎ দেওয়া হবে – পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরিদপুরে “Women Carnival–2026”: নারীর শক্তি, নেতৃত্ব ও সম্ভাবনার উদযাপন ফরিদপুরের ভাঙ্গায় অটোরিকশার চাপায় শিশুর মৃত্যু চরভদ্রাসনে ভূমিদস্যুদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান ফরিদপুরে পরিত্যক্ত অবস্থায় শর্টগানের কার্তুজ ও টিআর গ্যাস সেল উদ্ধার ফরিদপুরে মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান শুরু ফরিদপুরের সালথায় সড়ক দুর্ঘটনায় নিহত ১ ফরিদপুর সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত: মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে সতর্ক থাকার আহ্বান ফরিদপুরে যৌতুকের দাবিতে স্ত্রী হত্যা, স্বামীর আমৃত্যু কারাদণ্ড

ফরিদপুর ক্যাম্প কর্তৃক রাজবাড়ী জেলার সদর থানা হতে বিপুল পরিমান গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক 

  • বর্তমান সময়: শুক্রবার, ২১ মে, ২০২১
  • ২৮০ বার পড়া হয়েছে
ফরিদপুর ক্যাম্প কর্তৃক রাজবাড়ী জেলার সদর থানা হতে বিপুল পরিমান গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক 
ফরিদপুর ক্যাম্প কর্তৃক রাজবাড়ী জেলার সদর থানা হতে বিপুল পরিমান গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক 

ফরিদপুর ক্যাম্প কর্তৃক রাজবাড়ী জেলার সদর থানা হতে বিপুল পরিমান গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

ফরিদপুর সমাচার : বর্তমানে আমাদের দেশের যুব সমাজের অধঃপতনের অন্যতম প্রধান কারণ মাদকাসক্তি। দেশের যুবসমাজের একটি বড় অংশ আশংকাজনকভাবে মাদক হিসেবে ব্যবহৃত ইয়াবা, গাঁজা ও ফেন্সিডিলের প্রতি আসক্ত হয়ে পড়ছে। মাদকের টাকা জোগাড় করার জন্য মাদকাসক্ত যুব সমাজ বিভিন্ন ধরনের অনৈতিক কার্যকলাপ, অবৈধ অস্ত্রের ব্যবহার, ছিনতাইসহ বিভিন্ন অবৈধ কর্মকান্ডে জড়িয়ে পড়ছে। “বাংলাদেশ আমার অহংকার” এই স্লোগান নিয়ে র‌্যাব যুব সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষার জন্য প্রতিষ্ঠালগ্ন থেকেই দেশব্যাপী বিভিন্ন মাদক ও সন্ত্রাসী কর্মকান্ডের বিরুদ্ধে আপোষহীন অবস্থানে থেকে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে যা দেশের সর্বস্তরের জনসাধারন কর্তৃক ইতোমধ্যেই বিশেষভাবে প্রশংসিত হয়েছে।

ফরিদপুর ক্যাম্প কর্তৃক রাজবাড়ী জেলার সদর থানা হতে বিপুল পরিমান গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক 

ফরিদপুর ক্যাম্প কর্তৃক রাজবাড়ী জেলার সদর থানা হতে বিপুল পরিমান গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

এরই ধারাবাহিকতায় র‌্যাব-৮, সিপিসি-২, ফরিদপুর ক্যাম্প গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, একটি মাদক ব্যবসায়ী চক্র দীর্ঘদিন যাবৎ বাংলাদেশের চুয়াডাঙ্গা জেলা হতে গাঁজা সংগ্রহ করে রাজবাড়ী ও ফরিদপুর জেলার বিভিন্ন এলাকায় পাইকারী ও খুচরা বিক্রয় করে আসছে। এ বিষয়ে ফরিদপুর র‌্যাব ক্যাম্প গোয়েন্দা তথ্য সংগ্রহ ও ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য গভীর অনুসন্ধান করে ঘটনার সত্যতা পায়। তদ্প্রেক্ষিতে ২১/০৫/২০২১ইং তারিখ গভীর রাতে র‌্যাব-৮, সিপিসি-২ ফরিদপুর ক্যাম্প গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, উক্ত মাদক ব্যবসায়ী চক্র গাঁজার একটি চালান নিয়ে রাজবাড়ী জেলা হয়ে ফরিদপুর আগমন করতেছে।

 

এ প্রেক্ষিতে র‌্যাব-৮, সিপিসি-২, ফরিদপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল অত্র ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ খোরশেদ আলম এর নেতৃত্বে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ২১/০৫/২০২১ ইং তারিখ ভোরে রাজবাড়ী জেলার রাজবাড়ী সদর থানাধীন রাজবাড়ী টু ফরিদপুর মহাসড়ক সংলগ্ন দেওয়ান হাইওয়ে রেস্তোরার সামনে অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী আসামী ০১। মোঃ আজাদ হরকরা(৩৩), পিতা-মৃত ওহাব হরকরা, ০২। মোঃ রানা হরকরা(২১), পিতা-মোঃ জাকির হরকরা, উভয় সাং-আরামবাগ চরকান্দা, থানা-ভাংগা, জেলা-ফরিদপুরদ্বয়কে আটক করে। এ সময় আটককৃত আসামীদ্বয়ের হেফাজতে থাকা ৩১.৫ কেজি গাঁজা ও মাদক দ্রব্য ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ০২ টি সীমকার্ডসহ ০২টি মোবাইল ফোন, ০১ টি পিকআপ গাড়ী এবং মাদক বিক্রিত ৪,৫০০/- টাকা জব্দ করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য মদ ও অন্যান্য আলামত সহ গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে রাজবাড়ী জেলার সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা প্রক্রিয়াধীন।

 

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page