1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার সাধারণ সভা অনুষ্ঠিত আলফাডাঙ্গায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস–২০২৬ অনুষ্ঠিত

দিনাজপুর ঘোড়াঘাটে পুলিশের অভিযানে ৫ গরু চোর আটক মিনি ট্রাক জব্দ

  • বর্তমান সময়: বৃহস্পতিবার, ২০ মে, ২০২১
  • ৩৮০ বার পড়া হয়েছে
দিনাজপুর ঘোড়াঘাটে পুলিশের অভিযানে ৫ গরু চোর আটক মিনি ট্রাক জব্দ
দিনাজপুর ঘোড়াঘাটে পুলিশের অভিযানে ৫ গরু চোর আটক মিনি ট্রাক জব্দ

দিনাজপুর ঘোড়াঘাটে পুলিশের অভিযানে ৫ গরু চোর আটক মিনি ট্রাক জব্দ

এনামুল মবিন(সবুজ),জেলা প্রতিনিধি দিনাজপুর : দিনাজপুর জেলার ঘোড়াঘাট থানা-পুলিশের অভিযানে জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার ধরমপুরার মোড়ে থেকে ৫ জন গরু চোরকে আটক করে পুলিশ। এ সময় ২টি গরু উদ্ধার এবং গরু চুরির কাজের সাথে ব্যবহৃত ১টি মিনি ট্রাক জব্দ করে। গত মঙ্গলবার(১৮মে) বিকেলে অভিযান চালিয়ে ২টি গরু এবং ভোরে রাতে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ঘোড়াঘাট উপজেলার কারিগরি কলেজ মোড়ের চেকপোস্টে গরু চুরির কাজে ব্যবহৃত মিনি ট্রাকটি আটক করে ঘোড়াঘাট থানা পুলিশ ।

দিনাজপুর ঘোড়াঘাটে পুলিশের অভিযানে ৫ গরু চোর আটক মিনি ট্রাক জব্দ

দিনাজপুর ঘোড়াঘাটে পুলিশের অভিযানে ৫ গরু চোর আটক মিনি ট্রাক জব্দ

আটককৃত ব্যক্তিরা হলেন- গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার অনন্তপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে ট্রাক চালক সাজু মিয়া (২৭) ও একই উপজেলার কামদিয়া পশ্চিমপাড়া গ্রামের মৃত কেফায়েতুল্লার ছেলে মজনু মন্ডল (৫৫),ঘোড়াঘাট উপজেলার দক্ষিণ দেবীপুর গ্রামের মৃত হাছেন আলীর ছেলে সাহেব মিয়া (৩৮) দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার নামাকাঠাল হরিনাথপুর গ্রামের মৃত রমজান আলীর ছেলে মিজানুর রহমান (৪৪), এবং সিংড়া বেড়ীভিটা গ্রামের মৃত রমজান আলীর ছেলে সাইদুল ইসলাম (৪৫)। ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ(ওসি) মোঃ আজিম উদ্দিন ফরিদপুর সমাচার কে জানান, সোমবার দিবাগত রাতে জেলার ফুলবাড়ি উপজেলার উত্তর লক্ষীপুর (চিলাপাড়া) গ্রামের আদিবাসী যোগেন সরেনের বাড়ি থেকে ২টি গরু চুরি হয়। ৫ জন গরু চোরকে আটক করার পর গরুর মালিককে খবর দিলে তিনি বাদি হয়ে থানায় এসে ৯জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।

 

আজ বুধবার সকালে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। আদালতের নির্দেশেনা পেলে গরু ২টি বাদীর কাছে হস্তান্তর করা হবে বলে জানান তিনি। গরু চোরদের বিরুদ্ধে দিনাজপুর জেলার বিভিন্ন থানায় চুরির মামলা রয়েছে ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page