1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার সাধারণ সভা অনুষ্ঠিত আলফাডাঙ্গায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস–২০২৬ অনুষ্ঠিত

সাংবাদিক রোজিনার মুক্তির দাবিতে বাসাজ ফরিদপুর জেলা শাখার সভা অনুষ্ঠিত

  • বর্তমান সময়: বুধবার, ১৯ মে, ২০২১
  • ৩৬৪ বার পড়া হয়েছে

সাংবাদিক রোজিনার মুক্তির দাবিতে বাসাজ ফরিদপুর জেলা শাখার সভা অনুষ্ঠিত

মানিক দাস : পেশাগত দায়িত্ব পালনকালে দৈনিক প্রথম আলো পত্রিকার জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে ১৭ মে, ২০২১ তারিখে বাংলাদেশ সচিবালয়ে, স্বাস্থ্য মন্ত্রনালয়ের একটি কক্ষে পাঁচ ঘন্টা আটক রেখে হেনস্থা ও নিপীড়ন করায় বাংলাদেশ সাংবাদিক জোট ফরিদপুর জেলা শাখার পক্ষ হতে তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন।

 

আজ বিকাল ৪ টার সময় শহরের রকিবউদ্দিন মার্কেট এর নিজস্ব কার্যালয়ে এক জরুরী সভায় ফরিদপুর জেলা শাখার সকল সদস্যদের উপস্থিতিতে এ প্রতিবাদ জানানো হয়। বাংলাদেশ সাংবাদিক জোট ফরিদপুর জেলা শাখার সভাপতি মো: হায়দার খানের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, সহ-সভাপতি মাসউদুর রহমান, সাধারন সম্পাদক ইব্রহীম হোসাইন, যুগ্ন সাধারন সম্পাদক এ.কে.এম রফিক আহম্মেদ দিপুু, যুগ্ন সাধারণ সম্পাদক শেখ ফারুখ আহমেদ বাবলু, অর্থ সম্পাদক এস,এম মজিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক ইনামুল হাসান মাসুমসহ সাংগঠনিক সম্পাদক মোহাব্বদজান চৌধূরী, দফতর সম্পাদক সবুজ কুমার দাস, প্রচার সম্পাদক মো: সাব্বির হোসেন, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক আরিফুল ইসলাম, নির্বাহী সদস্য মুক্তিযোদ্ধা শামসুদ্দিন মোল্লা, নিরঞ্জন মিত্র (নিরু), সোমা রানী বিশ্বাস, মো: রাকিব সেক (রাজ), কে.এম.সাঈদ হাসান, মো: সাঈদুর রহমান, ওবাইদুর রহমান, আজিজুর রহমান দুলাল, মাহমুদুর রহমান তুরাণ প্রমুখ।

 

এ সময় বক্তারা বলেন খ্যাতিমান সাংবাদিক হিসেবে আন্তর্জাতিক ভাবে পরিচিত এবং জাতীয় পর্যায়ে পুরস্কারপ্রাপ্ত এই সাংবাদিক দীর্ঘকাল যাবৎ সাহষিকতার সাথে সংবাদ পরিবেশন করে আসছেন। কিন্তু তাকে হয়রানী করার উদ্দেশ্যে মিথ্যা মামলা দিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

 

তারা বলেন সম্প্রতি স্বাস্থ্য বিভাগের ক্রয়, নিয়োগ সহ বিভিন্ন বিষয়ে তাঁর করা অনুসন্ধানী প্রতিবেদন কায়েমী স্বার্থবাদি মহলের রোষের কারণ হয়ে থাকতে পারে বলে আমরা মনে করি। তাই রোজিনা ইসলামকে অন্যায়ভাবে গ্রেফতার ও হয়রানীর ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ সাংবাদিক জোট ফরিদপুর জেলা শাখার সকল সদস্যবৃন্দ। আগামী ১২ ঘন্টার মধ্যে সাংবাদিক রোজিনা ইসলামকে মিথ্যা মামলা থেকে প্রত্যাহার করে মুক্তি না দিলে আরো কঠোর আন্দলনের ঘোষনা দিবেন সাংবাদিক জোট নেতারা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page