1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার সাধারণ সভা অনুষ্ঠিত আলফাডাঙ্গায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস–২০২৬ অনুষ্ঠিত

সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্থার প্রতিবা‌দে সালথায় সাংবা‌দিক‌দের মানববন্ধন

  • বর্তমান সময়: বুধবার, ১৯ মে, ২০২১
  • ৪৮৩ বার পড়া হয়েছে
সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্থার প্রতিবা‌দে সালথায় সাংবা‌দিক‌দের মানববন্ধন
সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্থার প্রতিবা‌দে সালথায় সাংবা‌দিক‌দের মানববন্ধন

সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্থার প্রতিবা‌দে সালথায় সাংবা‌দিক‌দের মানববন্ধন

সালথা (ফরিদপুর) প্রতিনিধি: দৈনিক প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে হেনস্থা ও মিথ‌্যা মামলার প্রতিবা‌দে সালথায় সাংবা‌দিক‌দের মানববন্ধন অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে। মানববন্ধ‌নে সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তি ও হেনস্তাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করা হয় সালথা প্রেসক্লা‌বের আ‌য়োজ‌নে বুধবার দুপুর ২টায় নির্মাণাধীন সালথা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্থার প্রতিবা‌দে সালথায় সাংবা‌দিক‌দের মানববন্ধন

সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্থার প্রতিবা‌দে সালথায় সাংবা‌দিক‌দের মানববন্ধন

সালথা প্রেসক্লাবের সভাপতি মোঃ সেলিম মোল্যার সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন সাংবাদিক আবু নাসের হুসাইন, প্রেসক্লাবের সহসভাপতি বুলবুল হোসাইন, সাংবাদিক নুরুল ইসলাম নাহিদ, সহ-সভাপতি আজিজুর রহমান, চৌধুরী মাহমুদ আশরাফ টুটু, মনির মোল্যা, যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম, সাংবাদিক মজিবর রহমান, শফিকুল ইসলাম, শরিফুল হাসান, জা‌কির হো‌সেন, মোসারফ হো‌সেন, মাহবুব হো‌সেন, প্রমূখ। মানববন্ধন‌টি প‌রিচালনা ক‌রেন সালথা প্রেসক্ল‌বের সাধারণ সম্পাদক মোঃ আরিফুল ইসলাম।

 

বক্তারা এসময় ব‌লেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ে দৈনিক প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে নির্যাতন ও হেনস্থায় জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থার দাবি জানিয়ে বলেন, অবিলম্বে রোজিনা ইসলামের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। তা না হলে আমরা কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবো।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page