1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুর দেবীনগরে ফ্রি মেডিকেল ক্যাম্পে দুই শতাধিক রোগীর চিকিৎসাসেবা সালথায় পৃথক স্থানে সাপের কামড়ে গৃহবধূ ও শিশুর মৃত্যু ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন

দিনাজপুরে জেলা পুলিশের উদ্যগে সেইফ ড্রাইভ, সেভ লাইফ”অভিযান

  • বর্তমান সময়: মঙ্গলবার, ১৮ মে, ২০২১
  • ৩৪০ বার পড়া হয়েছে
দিনাজপুরে জেলা পুলিশের উদ্যগে সেইফ ড্রাইভ, সেভ লাইফ"অভিযান
দিনাজপুরে জেলা পুলিশের উদ্যগে সেইফ ড্রাইভ, সেভ লাইফ"অভিযান

দিনাজপুরে জেলা পুলিশের উদ্যগে সেইফ ড্রাইভ, সেভ লাইফ”অভিযান

এনামুল মবিন(সবুজ),জেলা প্রতিনিধি দিনাজপুর : দিনাজপুর জেলা পুলিশ সুপারের নেতৃত্বে দিনাজপুর জেলার বিভিন্ন স্থানে মোটরযানের হেলমেট বিরোধী একটি যৌথ অভিযান পরিচালনা করে দিনাজপুর জেলা পুলিশ । সোমবার(১৭ মে) সন্ধ্যার দিকে এই অভিযান পরিচালনা করা হয়। দিনের পর দিন বেড়ে চলেছে দুর্ঘটনার মাত্রা৷

আর সেই দুর্ঘটনার শিকার হতে হচ্ছে সাধারণ মানুষকে৷ সচেতনতার বার্তা পৌঁছে দিতে উক্ত সময়ে যে সকল চালক হেলমেট পরিধান করেননি তাদের ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়। পরে তাদের সামনের দিনগুলোতে হেলমেট পরিধানের আহ্বান জানানো হয় অভিযানে। অভিযান কর্মসূচিতে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা পুলিশ সুপার মোহাম্মদ আনয়ার হোসেন বিপিএম পিপিএম (বার)।

উক্ত অভিযান পরিচালনায় আরও উপস্থিত ছিলেন জনাব শচীন চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন), দিনাজপুর। জনাব মোঃ মমিনুল করিম, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ), দিনাজপুর। জনাব মোঃ আসলাম উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), দিনাজপুর। জনাব সুজন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), দিনাজপুরসহ জেলা পুলিশ এবং দিনাজপুরের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

দিনাজপুর জেলা পুলিশ সুপার মোহাম্মদ আনয়ার হোসেন বিপিএম পিপিএম (বার) ফরিদপুর সমাচার কে বলেন,আমি আপনাদের মাধ্যমে সবাইকে বলতে চাই। সময়ের থেকে জীবনের দাম অনেক বেশী ৷ তাই হাতে সময় নিয়ে সাবধানে গাড়ি চালান ৷ আর দুর্ঘটনার হাত থেকে নিজেদের সুরক্ষিত রাখুন ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page