1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুর দেবীনগরে ফ্রি মেডিকেল ক্যাম্পে দুই শতাধিক রোগীর চিকিৎসাসেবা সালথায় পৃথক স্থানে সাপের কামড়ে গৃহবধূ ও শিশুর মৃত্যু ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন

দিনাজপুরে ৩ কিশোরকে গাছে বেঁধে নির্যাতনের, প্রধান আসামি গ্রেপ্তার

  • বর্তমান সময়: মঙ্গলবার, ১৮ মে, ২০২১
  • ৩৩০ বার পড়া হয়েছে
দিনাজপুরে ৩ কিশোরকে গাছে বেঁধে নির্যাতনের, প্রধান আসামি গ্রেপ্তার
দিনাজপুরে ৩ কিশোরকে গাছে বেঁধে নির্যাতনের, প্রধান আসামি গ্রেপ্তার

দিনাজপুরে ৩ কিশোরকে গাছে বেঁধে নির্যাতনের, প্রধান আসামি গ্রেপ্তার

এনামুল মবিন(সবুজ), জেলা প্রতিনিধি দিনাজপুর : দিনাজপুর জেলার ফুলবাড়ী উপজেলাতে ছাগলচুরির অপবাদ দিয়ে গাছে সাথে বেঁধে ৩ কিশোরকে নির্যাতনের মামলায় প্রধান আসামিসহ ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার(১৮মে) উপজেলার পৌর শহরের ঢাকা মোড় থেকে ভোর রাতে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশের হাতে আটকৃতরা হলেন উপজেলার শিবনগর ইউনিয়নের রামভদ্রপুর গ্রামের বাসিন্দা ও রামভদ্রপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোস্তাকিম সরকার (বাবু) এবং তার ছোট ভাই সৌমিক পারভেজ শুভ। ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ ফখরুল ইসলাম ফরিদপুর সমাচার কে জানান, মঙ্গলবার ভোর রাতে ফুলবাড়ী পৌর শহরের ঢাকা মোড়ে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন।

আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে তাদের আদালতে তোলা হয়েছে। ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আরও জানান, ১ মে গাছে বেঁধে এক শারীরিক প্রতিবন্ধীসহ তিন কিশোরকে নির্যাতনের ঘটনায় রোববার বিকেলে থানায় দুটি অভিযোগ জমা পড়ে। নির্যাতনের শিকার ২ কিশোরের বাবা লিখিতভাবে অভিযোগ জানানোর পর প্রাথমিক যাচাইবাছাই শেষে তা মামলা হিসেবে নেয় পুলিশ।

এ মামলায় ২ মে রাতে অভিযান চালিয়ে উপজেলার রামভদ্রপুর গ্রাম থেকে ৫ জনকে গ্রেপ্তার করা হয়। নারী ও শিশু নির্যাতন দমন আইনে করা মামলায় ৮ জনের নামসহ অজ্ঞাত পরিচয়সহ ১৫-২০ জনকে আসামি করা হয়। আহত এক কিশোর বলে, হঠাৎ করেই বাবু মাস্টারসহ তাদের লোকজন আমাদের মোটরসাইকেলে তুলে নিয়ে যায়। পরে ছাগলচুরির অপবাদ দিয়ে নির্যাতন চালায়।

নির্যাতন সইতে না পেরে চুরির অপবাদ স্বীকার করতে বাধ্য হয়েছি। তবে চুরি সম্পর্কে কিছুই জানি না। আহত এক কিশোরের বাবা বলেন, পূর্বশত্রুতার জেরে ধরে এক প্রতিবন্ধী, এবং আমার ছেলেসহ ৩ জনকে ছাগল চোর সাজিয়ে সারিরিক নির্যাতন চালায় বাবু মাস্টারসহ তার লোকজন। আমার ছেলেকে ধরে নিয়ে গিয়ে নির্যাতন করা হচ্ছে জেনে ঘটনাস্থলে গেলে আমাকেও মারধর করা হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page