1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :

নগরকান্দা উপজেলার ইসলামী আদর্শ শিশু শিক্ষালয় মাঠে স্কুল পর্যায়ের ছাত্র-ছাত্রীদের ব্যাডমিন্টন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান

  • বর্তমান সময়: রবিবার, ৩ জানুয়ারী, ২০২১
  • ৫৪৬ বার পড়া হয়েছে

নগরকান্দা উপজেলার ইসলামী আদর্শ শিশু শিক্ষালয় মাঠে স্কুল পর্যায়ের ছাত্র-ছাত্রীদের ব্যাডমিন্টন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান

মানিক দাস : বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২০-২০২১ এর আওতায় ফরিদপুর জেলা ক্রীড়া অফিসের আয়োজনে নগরকান্দা উপজেলার ইসলামী আদর্শ শিশু শিক্ষালয় মাঠে স্কুল পর্যায়ের ছাত্র-ছাত্রীদের ব্যাডমিন্টন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান গত ৩১ ডিসেম্বর ২০২০ খ্রি. তারিখে সম্পন্ন হয়েছে। প্রতিযোগিতায় উপজেলার ৮ টি শিক্ষা প্রতিষ্ঠানের ২৪ জন বালক ও ১৬ জন বালিকা অংশগ্রহণ করে।

অনুষ্ঠানে আহসান মাহমুদ রাসেল, সহকারী কমিশনার (ভূমি), নগরকান্দা এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন , উপজেলা নির্বাহী অফিসার, নগরকান্দা, ফরিদপুর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  ঈরা গোস্বামী, একাডেমিক সুপারভাইজার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস, নগরকান্দা, ফরিদপুর ও সামছুল হুদা হুদু, সাধারণ সম্পাদক, উপজেলা ক্রীড়া সংস্হা, নগরকান্দা, ফরিদপুর। স্বাগত বক্তব্য রাখেন মো. সাহিন সুলতান রাজা, জেলা ক্রীড়া অফিসার, ফরিদপুর। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকমণ্ডলী, ছাত্র-ছাত্রী ও দর্শকের উপস্থিতে  এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page