1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার সাধারণ সভা অনুষ্ঠিত আলফাডাঙ্গায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস–২০২৬ অনুষ্ঠিত

ফরিদপুরে ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক

  • বর্তমান সময়: বুধবার, ১২ মে, ২০২১
  • ৩২৬ বার পড়া হয়েছে
কোতয়ালী থানা হতে ইয়াবাসহ ৩ জন মাদক ব্যবসায়ী আটক
কোতয়ালী থানা হতে ইয়াবাসহ ৩ জন মাদক ব্যবসায়ী আটক

ফরিদপুরে ইয়াবাসহ ৩ জন মাদক ব্যবসায়ী আটক

ফরিদপুর সমাচার : দেশের যুবসমাজের একটি বড় অংশ আশংকাজনকভাবে মাদক হিসেবে ব্যবহৃত ইয়াবা, গাঁজা ও ফেন্সিডিলের প্রতি আসক্ত হয়ে বিভিন্ন ধরনের অনৈতিক কার্যকলাপ, অবৈধ অস্ত্রের ব্যবহার, ছিনতাইসহ বিভিন্ন অবৈধ কর্মকান্ডে জড়িয়ে পড়ছে। “বাংলাদেশ আমার অহংকার” এই স্লোগান নিয়ে র‌্যাব যুব সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষার জন্য প্রতিষ্ঠালগ্ন থেকেই দেশব্যাপী বিভিন্ন মাদক ও সন্ত্রাসী কর্মকান্ডের বিরুদ্ধে আপোষহীন অবস্থানে থেকে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে।

এরই ধারাবাহিকতায় ফরিদপুর জেলার কোতয়ালী থানা হতে ইয়াবাসহ ৩ জন মাদক ব্যবসায়ী আটক করেছে র‌্যাব-৮, সিপিসি-২, ফরিদপুর ক্যাম্প। জানা যায় অত্র ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ খোরশেদ আলম এবং অত্র কোম্পানীর স্কোয়াড কমান্ডার সহকারি পুলিশ সুপার মাহিদুল হাসান এর নেতৃত্বে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ১১/০৫/২০২১ ইং তারিখ বিকালে ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন দুর্গাপুর আনন্দ বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

এ সময় মাদক ব্যবসায়ী ১। মোঃ আক্কাস মোল্লা(৩৫), পিতা- মিনহাজ উদ্দিন মোল্লা, ২। মোঃ রায়হান(২১), পিতা-মোঃ ছালাম শেখ, উভয় সাং-চরনশিপুর, থানা-কোতয়ালী, জেলা-ফরিদপুর ০৩। মোঃ আরিফ(২৭), পিতা-আকবর শিকদার, সাং-চরধোপাখালি, থানা-রাজবাড়ী সদর, জেলা-রাজবাড়ীদেরকে আটক করে।

আটককৃত আসামীদের হেফাজতে থাকা ২০০ (দুইশত) পিছ ইয়াবা, মাদক দ্রব্য ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ০৭টি সীমকার্ডসহ ০৪টি মোবাইল ফোন ও ০১ টি মোটর সাইকেল এবং মাদক বিক্রিত ৯,০০০ টাকা জব্দ করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য ইয়াবা এবং অন্যান্য আলামতসহ গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে ফরিদপুর জেলার কোতয়ালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা প্রক্রিয়াধীন বলে ্যাব-৮, সিপিসি-২, ফরিদপুর ক্যাম্প সুত্রে জানা গেছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page