1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার সাধারণ সভা অনুষ্ঠিত আলফাডাঙ্গায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস–২০২৬ অনুষ্ঠিত

ফরিদপুর জেলার কোতয়ালী থানা হতে বিদেশী পিস্তলসহ ০৪ (চার) জন অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার

  • বর্তমান সময়: রবিবার, ৯ মে, ২০২১
  • ৩৩৯ বার পড়া হয়েছে
ফরিদপুর জেলার কোতয়ালী থানা হতে বিদেশী পিস্তলসহ ০৪ (চার) জন অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার
ফরিদপুর জেলার কোতয়ালী থানা হতে বিদেশী পিস্তলসহ ০৪ (চার) জন অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার

ফরিদপুর জেলার কোতয়ালী থানা হতে বিদেশী পিস্তলসহ ০৪ (চার) জন অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার

ফরিদপুর সমাচার : র‌্যাব প্রতিষ্ঠালগ্ন থেকেই ডাকাত, সন্ত্রাসী চাঁদাবাজ, জঙ্গি দমন, অবৈধ অস্ত্র উদ্ধার, মাদক ব্যবসায়ী ও প্রতারকচক্রসহ বিভিন্ন অপরাধীদের গ্রেপ্তারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। গোয়েন্দা নজরদারী ও আভিযানিক কার্যক্রমের ধারাবাহিকতায় এ ধরণের অপরাধ নিয়ন্ত্রণে র‌্যাব ইতিমধ্যেই বিশেষ সফলতা অর্জনে সক্ষম হয়েছে।

এরই ধারাবাহিকতায় র‌্যাব-৮, বরিশাল, সিপিএসসি এর একটি বিশেষ অভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, ফরিদপুর জেলার কোতয়ালী থানা এলাকায় দীর্ঘদিন যাবৎ কতিপয় অস্ত্র ব্যবসায়ী ব্যবসা কার্যক্রম চালিয়ে আসছে। এ বিষয়ে র‌্যাব-৮, বরিশাল, সিপিএসসি কোম্পানী অভিযানিক দলটি গোয়েন্দা তথ্য সংগ্রহ ও ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য গভীর অনুসন্ধান করে ঘটনার সত্যতা পায়। তদ্প্রেক্ষিতে গত ০৮ মে ২০২১ তারিখ আনুমানিক ১২.৪৫ ঘটিকার সময় গোপন উৎস থেকে তথ্য পাওয়া যায় যে, ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন পুরাতন বাসস্ট্যান্ড ভাংগা রাস্তার মোড় নামক স্থানে অস্ত্র ক্রয়-বিক্রয় হচ্ছে।

ফরিদপুর জেলার কোতয়ালী থানা হতে বিদেশী পিস্তলসহ ০৪ (চার) জন অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার

ফরিদপুর জেলার কোতয়ালী থানা হতে বিদেশী পিস্তলসহ ০৪ (চার) জন অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার

এ প্রেক্ষিতে র‌্যাব-৮, বরিশাল, সিপিএসসি এর একটি বিশেষ আভিযানিক দল গত ০৮ মে ২০২১ ইং তারিখ আনুমানিক ১৪.৩০ ঘটিকার সময় কৌশলগতভাবে ঘটনাস্থলের সন্নিকটে পৌঁছালে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে র‌্যাব সদস্যরা ঘেরাও পূর্বক ০৪ (চার) জন ব্যক্তিকে আটক করে। আটককৃত ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে তাদের নাম (১) মোঃ শামসু শিকদার(২৭), পিতাঃ মৃত আওলাদ শিকদার, সাং-বড় বালিয়াডাঙ্গি, (২) মোঃ সোহেল শেখ(২৮), পিতাঃ মৃত মেহের মাষ্টার, সাং-করিম মৃধা ডাঙ্গি, (৩) মোঃ শাহাজান শিকদার(৩৭), সাং-বড় বালিয়াডাঙ্গি, সর্বথানা-চরভদ্রাসন, (৪) মোঃ পাভেল মুন্সি(২৫), পিতাঃ মোঃ সালাউদ্দিন মাষ্টার, সাং-মকবুল মুন্সীডাঙ্গি, থানাঃ সদর, জেলাঃ ফরিদপুর বলে জানায়।

 

পরবর্তীতে স্থানীয় জনসাধারণের উপস্থিতিতে ধৃত আসামীদের নিকট থেকে ০১ (এক) টি ৯ এমএম বিদেশি পিস্তল (MADE IN USA), ০১ (এক) টি ৯ এমএম বিদেশি পিস্তল এর ম্যাগাজিন, ০১(এক) টি মোটর সাইকেল, , (YAMAHA FZS-150 CC ARMADA BLUE Color) এবং নগদ ১০০০/- (এক হাজার) টাকা উদ্ধার করে। র‌্যাব-৮, বরিশাল সিপিসি- ২ এর ডিএডি মোঃ রফিকুল ইসলাম বাদী হয়ে ফরিদপুর জেলার কোতয়ালী থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করেন ।

 

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page