1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার সাধারণ সভা অনুষ্ঠিত আলফাডাঙ্গায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস–২০২৬ অনুষ্ঠিত

দিনাজপুর ফুলবাড়ীতে ৩ কিশোরকে গাছে বেঁধে নির্যাতন, গ্রেপ্তার ৫

  • বর্তমান সময়: মঙ্গলবার, ৪ মে, ২০২১
  • ৪০৫ বার পড়া হয়েছে
দিনাজপুর ফুলবাড়ীতে ৩ কিশোরকে গাছে বেঁধে নির্যাতন, গ্রেপ্তার ৫
দিনাজপুর ফুলবাড়ীতে ৩ কিশোরকে গাছে বেঁধে নির্যাতন, গ্রেপ্তার ৫

দিনাজপুর ফুলবাড়ীতে ৩ কিশোরকে গাছে বেঁধে নির্যাতন, গ্রেপ্তার ৫

এনামুল মবিন(সবুজ) জেলা প্রতিনিধি দিনাজপুর : দিনাজপুর জেলার ফুলবাড়ী উপজেলায় ছাগল চুরির অপবাদ দিয়ে গাছে বেঁধে ৩ কিশোরকে নির্যাতনের মামলায় ৫ জনকে গ্রেপ্তার করেছে ফুলবাড়ী থানা পুলিশ। পলাতক রয়েছে নির্যাতনের মুলহোতা মোস্তাকিম সরকার ওরফে বাবু মাষ্টার।  আজ সোমবার (৩মে) দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে ফুলবাড়ী থানা পুলিশের একটি দল ।
আটক কৃত আসামিরা হলেন উপজেলার রামভদ্রপুর গ্রামের মৃত আজিম উদ্দিনের ছেলে আফজাল হোসেন(৫৫), ঐ এলাকার আব্দুল হালিমের ছেলে মমিনুল ইসলাম (২৮), মৃত ইউনুস আলীর ছেলে পলাশ(২৮), জাফরপুর গ্রামের  মহসিন আলীর ছেলে, শাকিব বাবু(২৫) এবং শহিদুল ইসলামের ছেলে শিপন ইসলাম(২৪)।
মামলা সুত্রে জানা গেছে (১মে) শনিবার সকাল সাড়ে ১১ টায় রামভদ্রপুর গ্রামের মোজাম্মেল হক এর ছেলে মোস্তাকিম সরকার ওরফে বাবু মাস্টারসহ তার কয়েকজন সঙ্গি মিলে, জাফরপুর গ্রামের সৈয়দ আব্দুর রহিমের ছেলে শারীরিক প্রতিবন্ধী সৈয়দ শামীম হোসেন(১৮) একই এলাকার মমিনুলের ছেলে রাকিবুল ইসলাম(১৯) ও নিশাত(১৪) কে পূর্ব জাফরপুর গ্রামের নিজ বাড়ী থেকে কৌশলে ডেকে রামভদ্রপুর গ্রামের বুদ্ধিজীবী মোড় নামক স্থানে নিয়ে যায়।
এরপর তাদের গ্রামের রুপচাঁদের ছাগল চুরির অপবাদ দিয়ে, মোস্তাকিম সরকার ওরফে বাবু মাস্টারসহ একই এলাকার নুর মোহাম্মদের ছেলে রেজাউল ইসলাম, রেজাউল ইসলামের ছেলে হৃদয়, মহসিন আলীর ছেলে শাকিব বাবু, আজিম উদ্দিনের ছেলে আফজাল হোসেন , মোজাম্মেল হক এর ছেলে শুভ জাফরপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে শিপন,ও মৃত নজুর ছেলে নূরনবীসহ ১০ থেকে ১২জন ঐ ৩ কিশোরকে গাছের সাথে বেঁধে রড, পাইপ ও লাঠিসোটা দিয়ে মধ্যযুগীয় কায়গায় এলোপাতাড়ি ভাবে পিটিয়ে গুরুতর জখম করে। এসময় তাদের চুরির স্বীকারোক্তি নিতে ৩ জনের পায়ে ইঞ্জেকশনের সুচদিয়ে পায়ের তালু ফুটিয়ে নির্যাতন চালায় তারা।
নির্যাতনে ঐ ৩ জন কিশোর গুরুতর আহত হলে, তাদের ইউনিয়ন পরিষোদের মাধ্যমে অভিভাকদের বাড়ীতে পৌঁছে দেয়া হয়। পরিবারের লোকজন তাদের হাসপাতালে নিয়ে ভর্তি করেন। এই ঘটনায় নির্যাতনের শিকার রাকিবুলের বাবা মমিনুল ইসলাম বাদি হয়ে রোববার রাতে ফুলবাড়ী থানায় বাবু মাস্টারসহ ৮ জন নির্যাতনকারীর নাম উল্লেখ করে অজ্ঞতনামা ১০-১২ জনের নামে মামলা দায়ের করেন।
এদিকে গ্রামের কয়েকজন যুবক নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করায় বিষয়টি সকলে নজরে আসে। বিভিন্ন গণমাধ্যমে সংবাদটি প্রকাশ হওয়ায়, মাঠে নেমেছে আইনশৃংখলা বাহিনীর বিভিন্ন ইউনিট।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি)ফকরুল ইসলাম বলেন, গাছে বেঁধে এক শারীরিক প্রতিবন্ধীসহ তিন কিশোরকে নির্যাতনের ঘটনায় রোববার বিকেলে থানায় দুটি অভিযোগ জমা পড়ে। নির্যাতনের শিকার দুই কিশোরের বাবা লিখিত জানানোর পর প্রাথমিক যাচাই-বাছাই শেষে তা মামলা হিসেবে নেয় পুলিশ। নারী ও শিশু নির্যাতন দমন আইনে করা মামলায় আটজনের নামসহ অজ্ঞাতপরিচয় ১০/১২ জনকে আসামি করা হয়েছে। তিনি আরো বলেন,এই মমান্তিক ঘটনার সাথে জড়িত ৫জনকে আটক করে জেল হাজতে প্রেরন করা হয়েছে, মুলহোতাকে আটক করার জন্য পুলিশি অভিযান চলছে।
এই বিষয়ে ইউপি চেয়ারম্যান মামুনুর রশিদ চৌধুরী বিপ্লব এর কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি পরিষদের বাদল মেম্বারের মাধ্যমে ২ কিশোরকে নিজ নিজ অভিভাবকদের হাতে তুলে দিয়েছি। নিখোঁজের বিষয়ে জানি না। এই মর্মান্তিক ঘটনায় তিব্র নিন্দা জানিয়েছেন তিনি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page