ফরিদপুর সমাচার : র্যাব-৮, সিপিসি-২, ফরিদপুর ক্যাম্প কর্তৃক রাজবাড়ী জেলার রাজবাড়ী সদর থানা হতে গাঁজাসহ ০১ জন মাদক ব্যবসায়ী আটক করা হয়েছে। জানা যায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ২৯/০৪/২০২১ ইং তারিখ দুপুরে রাজবাড়ী জেলার রাজবাড়ী সদর থানাধীন ঢালা রাজাপুর গ্রাম এলাকা অভিযান পরিচালনা করে আটক করা হয়। এ সময় মাদক ব্যবসায়ী আসামী ০১। মোঃ টিপু সুলতান(৪৫), পিতা- মৃত সিদ্দিকুর রহমান@পিজে, সাং-ঢালা রাজাপুর, থানা-রাজবাড়ী সদর , জেলা-রাজবাড়ীকে আটক করে। আটককৃত আসামীর হেফাজতে থাকা ৩৪০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।
র্যাব সুত্রে জানা যায় বর্তমানে আমাদের দেশের যুব সমাজের অধঃপতনের অন্যতম প্রধান কারণ মাদকাসক্তি। দেশের যুবসমাজের একটি বড় অংশ আশংকাজনকভাবে মাদক হিসেবে ব্যবহৃত ইয়াবা, গাঁজা ও ফেন্সিডিলের প্রতি আসক্ত হয়ে পড়ছে। মাদকের টাকা জোগাড় করার জন্য মাদকাসক্ত যুব সমাজ বিভিন্ন ধরনের অনৈতিক কার্যকলাপ, অবৈধ অস্ত্রের ব্যবহার, ছিনতাইসহ বিভিন্ন অবৈধ কর্মকান্ডে জড়িয়ে পড়ছে।
“বাংলাদেশ আমার অহংকার” এই স্লোগান নিয়ে র্যাব যুব সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষার জন্য প্রতিষ্ঠালগ্ন থেকেই দেশব্যাপী বিভিন্ন মাদক ও সন্ত্রাসী ক০র্মকান্ডের বিরুদ্ধে আপোষহীন অবস্থানে থেকে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে যা দেশের সর্বস্তরের জনসাধারন কর্তৃক ইতোমধ্যেই বিশেষভাবে প্রশংসিত হয়েছে।
এরই ধারাবাহিকতায় র্যাব-৮,সিপিসি-২, ফরিদপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল অত্র ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ খোরশেদ আলম এবং অত্র কোম্পানীর স্কোয়াড কমান্ডার সহকারি পুলিশ সুপার মাহিদুল হাসান এর নেতৃত্বে অভিযান পরিচালোনা কওে মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য গাঁজা সহ গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে রাজবাড়ী জেলার রাজবাড়ী সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা প্রক্রিয়াধীন বলে র্যাব সুত্রে জানা গেছে।
You cannot copy content of this page
Leave a Reply