এনামুল মবিন(সবুজ), জেলা প্রতিনিধি দিনাজপুর ; দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার হিলি স্থলবন্দরের হাসপাতালে আনুষ্ঠানিক ভাবে দত্তক প্রদান করলেন উপজেলা নিবার্হী অফিসার নুর এ আলম। উপজেলার বিভিন্ন বাজারে ও এলাকায় ঘুরে বেড়ানো এক পাগলি একটি সুন্দর ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দেয়। সেই সন্তান প্রসবের পর থেকে এলাকাজুড়ে সুরু হয় নানান গুঞ্জন। তবে সেই ফুটফুটে পুত্র সন্তানটিকে নিতে আবেদনও করেন উপজেলার কিছু সংখ্যক পরিবার। আবেদন কারিদের সব কিছু যাচাই-বাছাই শেষে আজ সেই পাগলীর সন্তানটিকে নুরনবী নামের দম্পতির কাছে হস্তান্তর করা হয়।
আজ বৃহস্পতিবার(২৯ এপ্রিল) দুপুরের দিকে হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মধ্যবাসুদেবপুর গ্রামের নুরনবী দম্পতিকে দত্তক প্রদান করেন এলাকাবাসীর সুত্রে জানা যায়, নাম পরিচয় নাজানা অপরিচিত এক পাগলী রাস্তায় একটি ছেলে সন্তান প্রসব করেন। ঐ জায়গার এলাকাবাসী পাগলীটিকে নিয়ে গিয়ে হাসপাতালে ভতি করে দেয়। এরপর ওই পাগলীর বাচ্চা দত্তক নেওয়ার জন্য উপজেলার ৪টি পরিবার থেকে উপজেলা সমাজসেবা অফিস বরাবর আবেদন করেন তারা।
উপজেলা নিবার্হী অফিসার ঐ আবেদন এর উপর ভিত্তি করে নুরনবী দম্পতিকে সর্তসাপেক্ষ সন্তানটি দত্তক প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান হারুনুর রশিদ, থানা অফিসার ইনচার্জ (ওসি)ওয়াহিদ ফেরদৌস, ভাইস চেয়ারম্যান শাহিনুর রেজা, স্বাস্থ্য কর্মকর্তা তৌহিদ আল হাসান ।
You cannot copy content of this page
Leave a Reply