1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৬:১০ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার সাধারণ সভা অনুষ্ঠিত আলফাডাঙ্গায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস–২০২৬ অনুষ্ঠিত

ভাঙ্গায় ১১৬ জন গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল বিতরণ

  • বর্তমান সময়: সোমবার, ২৬ এপ্রিল, ২০২১
  • ৪৩০ বার পড়া হয়েছে
ভাঙ্গায় ১১৬ জন গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল বিতরণ
ভাঙ্গায় ১১৬ জন গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল বিতরণ

ভাঙ্গায় ১১৬ জন গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল বিতরণ

মাহমুদুর রহমান(তুরান) ভাঙ্গা,ফরিদপুর :তৃণমূল পর্যায়ে জনগণের দোরগোড়ায় সরকারি সেবাসমূহ পৌঁছে দেওয়া ও করোনাকালীন দ্রুততম জনসেবায় অগ্রসর হওয়ার জন্য ফরিদপুরের ভাঙ্গা উপজেলা গ্রাম পুলিশ সদস্যদের মাঝে বাইসাইকেলসহ প্রয়োজনীয় সরঞ্জামাদি বিতরণ করা হয়েছে।

ভাঙ্গায় ১১৬ জন গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল বিতরণ

ভাঙ্গায় ১১৬ জন গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল বিতরণ

সোমবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে ১২টি ইউনিয়ন ও একটি পৌরসভার ১১৬ জন গ্রাম পুলিশ সদস্যদের মাঝে উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিম উদ্দিন এ সকল সামগ্রী গ্রাম পুলিশদের হাতে তুলে দেন। এ সময় স্থানীয় সরকার বিভাগের সহযোগিতায় প্রতিটি গ্রাম পুলিশকে ১টি বাইসাইকেল, ২টি ফুলহাতা শার্ট, ২টি হাফহাতা শার্ট, ২টি ফুল প্যান্ট, ১ জোড়া কাপড়ের জুতা, ২ জোড়া মোজা ও ১ জোড়া চামড়ার জুতা দেওয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিম উদ্দিন জানান, আমাদের গ্রামমপুলিশ গ্রামে গ্রামে সরকারি গুরুত্বপূর্ন দায়িত্ব পালন করে থাকেন। তাদের চলাচল ও কাজের গতি বৃদ্ধি করতে উপজেলার ১১৬ জন গ্রামপুলিশ সদস্যদের বাইসাইকেল, পোষাকসহ বিভিন্ন সরঞ্জামাদি দেওয়া হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page