1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার সাধারণ সভা অনুষ্ঠিত আলফাডাঙ্গায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস–২০২৬ অনুষ্ঠিত

চরভদ্রাসনে চারুবালার মুক্তিযোদ্ধা বীরাঙ্গনার স্বীকৃতির  জন্য সুপারিশ

  • বর্তমান সময়: রবিবার, ২৫ এপ্রিল, ২০২১
  • ৩৬৪ বার পড়া হয়েছে
চরভদ্রাসনে বীরাঙ্গনা চারুবালার মুক্তিযোদ্ধা বীরাঙ্গনার স্বীকৃতির  জন্য সুপারিশ
চরভদ্রাসনে বীরাঙ্গনা চারুবালার মুক্তিযোদ্ধা বীরাঙ্গনার স্বীকৃতির  জন্য সুপারিশ

চরভদ্রাসনে উপজেলা নির্বাহি সুলতানার হাত ধরে বীরাঙ্গনা চারুবালার মুক্তিযোদ্ধা বীরাঙ্গনার স্বীকৃতির  জন্য সুপারিশ

সাজ্জাদ হোসেন সাজু চরভদ্রাসন প্রতিনিধি : ফরিদপুর জেলার চরভদ্রসন উপজেলা নির্বাহি অফিসার জেসমিন সুলতানা জানান,মহান মুক্তিযুদ্ধে চারুবালার উপর নির্যাতন ও তার স্বামী, সন্তান হত্যাকাণ্ডের বিষয়টি তদন্ত করে আমি সত্যতা পায়। পরে জেলা প্রশাসনের কাছে আমি লিখিত প্রতিবেদন দাখিল করেছি।
জেলা প্রশাসক মহোদয় নারী মুক্তিযোদ্ধা  (বীরঙ্গনা) স্বীকৃতির  জন্য সুপারিশ করে উক্ত প্রতিবেদনটি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে পাঠিয়েছেন। তিনি আর ও  বলেন, চারুবালা কে আমরা যাবতীয়     সরকারি সুবিধা প্রদান করা সহ প্রধানমন্ত্রী কর্তৃক একটি থাকার ঘর ও  তার নামে বরাদ্দ দেয়া হয়েছে। অচিরেই প্রধানমন্ত্রীর দিওয়া ঘর নির্মাণ কাজ শুরু হবে। জানা যায় ১৯৭১ সালের ৭  মে দুপুরে ২০/২৫ জন পাকিস্তানী সেনা চারুবালার পরিবারের ঢুকে তার স্বমী চন্দ্রকান্ত বিশ্বাসকে গুলি করে হত্যা করে এবং চারুবালার কোলে থাকা শিশু কন্য পার্বতী কে আচরিয়ে  মেরে ফেলার পর তাকে গণধর্ষণ করে পাকবাহিনী।
এরপর ৫0 বছর কাল অসহায় বীরাঙ্গনর চারুবালা নিঃস্ব জীবন যাপন করে চলছিল। এবং বিভিন্ন নেতাকর্মীর পিছনে ছুটাছুটি করার পরও রাষ্ট্রীয় স্বীকৃতি পায় নাই। সম্প্রতী ফরিদপুর জেলা শহীদ স্মৃতি সংরক্ষন কমিটির সভাপতি সাজ্জাদুল হক সাজ্জাদ ও জেলা সদস্য মোঃনুরুল ইসলাম মিন্টু চরাঞ্চলের পড়ে থাকা উক্ত বীরাঙ্গনাকে খুঁজে বের করে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে অবগত করার পর তোলপাড় শুরু হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page