1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
শনিবার, ০২ মে ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 

ফরিদপুর সিটি পেজ এর আয়োজনে নতুন বছর উপলক্ষে ঘুড়ি ও ফানুস উড়ানো উৎসব অনুষ্ঠিত

  • বর্তমান সময়: শুক্রবার, ১ জানুয়ারী, ২০২১
  • ৫৪১ বার পড়া হয়েছে

ফরিদপুর সিটি পেজ এর আয়োজনে নতুন বছর উপলক্ষে ঘুড়ি ও ফানুস উড়ানো উৎসব অনুষ্ঠিত

মানিক দাস : ইংরেজি নববর্ষ ২০২১বরণ উপলক্ষে ফরিদপুর সিটি পেজ এর উদ্যোগে ঘুড়ি ও ফানুস উড়ানো অনুষ্ঠান শুক্রবার বিকেলে শহরতলীর ধলার মোড়ে অনুষ্ঠিত হয়। উপলক্ষে উক্ত স্থানে হাজারো মানুষের ঢল নামে।
সকাল ১১ টায় অনুষ্ঠানের উদ্বোধন করেন ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার। তিনি এক সংক্ষিপ্ত বক্তব্যে উৎসবের সফলতা কামনা করেন ‌(বিস্তারিত দেখতে নিচের ভিডিওতে টাচ করুন)

তবে মূল অনুষ্ঠান শুরু হয় বিকেলে অনুষ্ঠান উপলক্ষে হাজার হাজার লোক উক্ত স্থানে উপস্থিত হয়। এ সময় ধলার মোড়ের আকাশ বিভিন্ন রং ও আকৃতি ঘুড়িতে চমৎকার আকার ধারণ করে।
প্রায় সন্ধ্যার আগ পর্যন্ত শত শত ঘুড়ি আকাশে উড়তে দেখা যায়। এছাড়াও হাজার হাজার মানুষের পদচারণায় স্থানটি দারুণভাবে উপভোগ্য হয়ে ওঠে।
উপলক্ষে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি সাইফুল ইসলাম , অধ্যাপক রিজভী জামান, মোঃ আক্তরুজ্জামান, মোঃ আরিফুজ্জামান প্রমূখ।। এক বক্তব্যে তারা এ উৎসবের সফলতা কামনা করেন। বক্তারা বলেন ঘুড়ি উৎসব বাংলাদেশের সংস্কৃতির সাথে ওতপ্রোতভাবে জড়িত। এ ধরনের উৎসব প্রতিবছর অনুষ্ঠিত হবে বলে তারা আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে করোনাকালে টেলিমেডিসিন সেবা দেবার জন্য ১০ জন চিকিৎসক কে বিশেষ সম্মাননা দেয়া হয়। এছাড়া সন্ধ্যার পরে ফানুস ওড়ানো হয় ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page