1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার সাধারণ সভা অনুষ্ঠিত আলফাডাঙ্গায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস–২০২৬ অনুষ্ঠিত

পথচারি ও ছিন্নমূল মানুষদের মাঝে ইফতার বিতরণ করেন ইউএনও আজিম উদ্দিন

  • বর্তমান সময়: বৃহস্পতিবার, ২২ এপ্রিল, ২০২১
  • ৫১১ বার পড়া হয়েছে
পথচারি ও ছিন্নমূল মানুষদের মাঝে ইফতার বিতরণ করেন ইউএনও আজিম উদ্দিন
পথচারি ও ছিন্নমূল মানুষদের মাঝে ইফতার বিতরণ করেন ইউএনও আজিম উদ্দিন

পথচারি ও ছিন্নমূল মানুষদের মাঝে ইফতার বিতরণ করেন ইউএনও আজিম উদ্দিন ।ফরিদপুর সমাচার

মাহমুদুর রহমান(তুরান),ভাঙ্গা(ফরিদপুর)প্রতিনিধি:গতকাল ৮তম রমজানে ইফতারের কিছুক্ষণ আগে ভাঙ্গা দক্ষিণপাড় বাসস্টান্ডে ইফতার নিয়ে হাজির ইউএনও আজিম উদ্দিন। অনেকেই ইফতার করতে নিজ নিজ গন্তব্যে ছুটছেন। হঠাৎ সরকারি গাড়িতে শতাধিক প্যাকেট ইফতার নিয়ে ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার দক্ষিন পাড় বাসস্টান্ড এলাকায় হাজির হন ইউএনও আজিম উদ্দিন।নিজ হাতে রিকশাচালক, অটোচালক ও ভ্যানচালক, ছিন্নমূল মানুষ এবং পথচারীদের মাঝে ইফতার সামগ্রী ও কোমল পানীয় বিতরণ করেন প্রতিটি প্যাকেটে ইফতার হিসেবে ছিল কলা, আপেল, খেজুর, মুড়ি, জিলাপি, ছোলা বুট, বেগুনি ও পিঁয়াজু। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অপ্রত্যাশিতভাবে ইফতার পেয়ে খুশি হন সেখানকার লোকজন।

পথচারি ও ছিন্নমূল মানুষদের মাঝে ইফতার বিতরণ করেন ইউএনও আজিম উদ্দিন

পথচারি ও ছিন্নমূল মানুষদের মাঝে ইফতার বিতরণ করেন ইউএনও আজিম উদ্দিন

তারা জানায়, করোনার কারণে তারা কর্মহীন, তাই টাকার অভাবে পানি খেয়েই হয়তো আজ ইফতার করতে হত।তাছাড়া উপজেলার সব হোটেল-রেস্তোরাও বন্ধ। তাই তারা ভাঙ্গা উপজেলা প্রশাসনের এমন উদ্যোগে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানায়। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার আজিম উদ্দিন বলেন, রমজান মাস মুসলিমদের জন্য অত্যন্ত ফজিলতের মাস, তাই আমরা নিজেদের খাবার থেকে কিছুটা খাবার এসব অসহায় মানুষের জন্য বিলিয়ে দিলে ওরা উপকৃত হবে।

 

তিনি আরও বলেন, করোনার কারণে অনেক লোক কর্মহীন হয়ে পড়েছে। তাই ভাঙ্গা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এই রমজান মাসে কর্মহীন ও ছিন্নমূল মানুষের জন্য ইফতার সামগ্রী বিতরণ অব্যাহত থাকবে। তিনি সমাজের বিত্তবান লোকদের যার যার সাধ্য অনুসারে অসহায় লোকদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। এসময় সহকারি কমিশনার(ভূমি)সজিব আহমেদ উপস্থিত ছিলেন।

 

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page