রবিউল হাসান রাজিবঃ ফরিদপুর জেলা পুলিশের উদ্যোগে পথচারী ও দুস্থ্যদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ বুধবার (২১ এপ্রিল) বিকালে শহরের বিভিন্ন স্থানে এ ইফতার সামগ্রী বিতরণ করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও তদন্ত) জামাল পাশা। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোঃ তরিকুল ইসলাম, উপ-পরিদর্শক রিজার্ভ অফিসার আনোয়ার হোসেন।
এ সসয় অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা সাংবাদিকদের বলেন, এই লকডাউনের মাঝে অসহায় ও ছিন্নমূল মানুষের জন্য জেলা পুলিশ ফরিদপুরের পক্ষ থেকে ইফতার বিতরনের ব্যবস্থা করা হয়েছে। আজ আমরা ১৫০ জনের মধ্যে বিতরণ করেছি। রমজানের প্রতিদিন ইফতার বিতরণ অব্যাহত থাকবে।
You cannot copy content of this page
Leave a Reply