মানিক দাস : ফরিদপুর পৌরসভার ১১ নং ওয়ার্ড নাগরিক কমিটির এক সভা আজ সকালে সাজেদা কবির উদ্দিন পৌর বালিকা স্কুল এ অনুষ্ঠিত হয়। ফরিদপুর পৌরসভার প্যানেল মেয়র ও ১১ নং ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ মনিরুল ইসলাম মনির এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফরিদপুর পৌরসভার ২ নং প্যানেল মেয়র ও ২০ নং ওয়ার্ডের কাউন্সিলর মতিউর রহমান শামীম, ২ নং ওয়ার্ডের কাউন্সিলর কুদ্দুসুর রহমান, ১০ ১১, ১২ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর মাসুমা বেগম, শহর আওয়ামী লীগ সভাপতি সাহিদ উদ্দিন আহমেদ, আওয়ামী লীগ নেতা জিল্লুর রহমান প্রামানিক, মেহেদি হাসান মাসুদ, কেএম খাইরুদ্দিন মিরাজ, আলিআজগার মানিক।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সৈয়দ আলী আশরাফ পিয়ার। সভায় বক্তারা বলেন সকলের সহযোগিতা অব্যাহত থাকলে আগামী দিনে ১১ নং ওয়ার্ড অনেক উন্নতি করতে পারবে একই সাথে পৌরবাসীর সকল সমস্যার সমাধানে মাননীয় মেয়র অমিতাভ বোস এর কর্ম পরিকল্পনা বাস্তবায়নে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস কামনা করেনকরেন তারা। তারা বলেন এই ওয়ার্ডটা সব সময় স্বাধীনতাপক্ষের। তাই আগামী দিনে যেন কোন স্বাধীনতা বিরোধী শক্তি আওয়ামী লীগে অনুপ্রবেশ করতে না পারে সেদিকে লক্ষ রাখতে হবে।
You cannot copy content of this page
Leave a Reply