1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
বর্তমান সরকার শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে: শামা ওবায়েদ বাংলাদেশে আর ফ্যাসিবাদের জায়গা হবে না: শামা ওবায়েদ সালথায় জিপিএ-৫ ও পাশের হারে এগিয়ে মেয়েরা ভাষাসৈনিক ও বীর মুক্তিযোদ্ধা ফয়জুর রহমানের ১০ম মৃত্যু বার্ষিকী পালিত ফরিদপুর দেবীনগরে ফ্রি মেডিকেল ক্যাম্পে দুই শতাধিক রোগীর চিকিৎসাসেবা সালথায় পৃথক স্থানে সাপের কামড়ে গৃহবধূ ও শিশুর মৃত্যু ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান

দিনাজপুর পার্বতীপুরে আবারো কষ্টি পাথরের মূর্তি উদ্ধার

  • বর্তমান সময়: শনিবার, ১৭ এপ্রিল, ২০২১
  • ৩৫৭ বার পড়া হয়েছে
দিনাজপুর পার্বতীপুরে আবারো কষ্টি পাথরের মূর্তি উদ্ধার
দিনাজপুর পার্বতীপুরে আবারো কষ্টি পাথরের মূর্তি উদ্ধার

দিনাজপুর পার্বতীপুরে আবারো কষ্টি পাথরের মূর্তি উদ্ধার

এনামুল মবিন(সবুজ) : জেলা প্রতিনিধি দিনাজপুর. দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলায় প্রায় ৬ লাখ ৫০ হাজার টাকা মূল্যের আবারো একটি কষ্টি পাথরের মূর্তি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল (১৬ এপ্রিল)শুক্রবার রাত ফুলবাড়ী ২৯ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল শরীফউল্লাহ আবেদ(এসজিপি) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
ঐ বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ শুক্রবার রাতে নায়েক সুবেঃ মোঃ হায়দারুল ইসলামের নেতৃত্বে একটি টহল দল ব্যাটালিয়নের অধীনস্থ জলপাইতলী বিওপি হতে আনুমানিক ৫/৬ কিঃমিঃ দূরে উত্তরের পার্বতীপুর উপজেলার বড়দল গ্রামের নীদিপুকুর ডাংগা হিন্দুপাড়া থেকে মালিকবিহীন অবস্থায় থাকা একটি কষ্টি পাথরের সাদৃশ মূর্তি যার (দৈর্ঘ্য ১৫ ইঞ্চি এবং প্রস্থ ৮ ইঞ্চি)কষ্টি পাথরটির ওজন আনুমানিক ৬.৫ কেজি মূর্তিটি উদ্ধার করা হয়। আনুমান করা হচ্ছে মূর্তিটির মূল্য প্রায় ৬ লক্ষ ৫০ হাজার টাকা বা তারো বেশি হতে পারে। উদ্ধারকৃত মূর্তিটি কষ্টি পাথরের কিনা তা পরীক্ষার জন্য কার্যক্রম প্রক্রিয়াধীন।
সরকারের প্রচলিত নিয়মানুযায়ী মূর্তিটি ব্যাটালিয়নের সিজার স্টোরে জমা করা হয়েছে।বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়েছে,মূর্তিটি পরবর্তী সময় প্রত্নতাত্ত্বিক জাদুঘর অথবা বিজিবির জাদুঘরে সংরক্ষণের জন্য পাঠানো হবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page