1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
সালথায় পৃথক স্থানে সাপের কামড়ে গৃহবধূ ও শিশুর মৃত্যু ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার সাধারণ সভা অনুষ্ঠিত

ফরিদপুরে চোর সন্দেহে গণপিটুনিতে একজন নিহত

  • বর্তমান সময়: মঙ্গলবার, ১৩ এপ্রিল, ২০২১
  • ৩৩৯ বার পড়া হয়েছে

ফরিদপুরে চোর সন্দেহে গণপিটুনিতে একজন নিহত

রবিউল হাসান রাজিব : ফরিদপুর চোর সন্দেহে গণপিটুনিতে একজন নিহত হয়েছেন। নিহত ওই ব্যক্তির আনুমানিক বয়স ৩০ বছর। তবে তার পরিচয় জানা যায়নি। ১২ই এপ্রিল সেমবার দিবাগত রাত আড়াইটার দিকে সদর উপজেলার গেরদা ইউনিয়নের পশোরা গ্রামে এ ঘটনা ঘটে। ওই ব্যাক্তির হাতের আঙ্গুলের ছাপ সংগ্রহ করে পরিচয় সনাক্ত করার চেষ্টা চলছে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, ওই এলাকায় খাবারের মধ্যে চেতনানাশক দ্রব্য মিশিয়ে বাড়ির সকলকে ঘুম পাড়িয়ে চুরির ঘটনা ঘটে আসছিল। গত সোমবার ওই এলাকার দিলীপ বিশ্বাস ও তার ভাই আনন্দ বিশ্বাসের বাড়িতে হলুদের গুড়ার সাথে চেতনানাশক সামগ্রী মিশিয়ে দেওয়ার ঘটনা ঘটে। এ বিষয় সন্দেহ হওয়ায় বাড়ির একজন বাদে কেউ ওই খাবার খাননি। দিলীপ বিশ্বাস বলেন, রাত আনুমানিক দেড়টার দিকে বাড়ির লোকজন দরজায় টোকা দেওয়ার শব্দ শুনে চিৎকার দিলে গ্রামবাসী এগিয়ে আসে। ওই সময় পলায়নরত দুই তিন ব্যক্তির মধ্যে একজনকে আটক করে গণপিটুনি দেয় গ্রামবাসী।

খবর পেয়ে রাত আড়াইটার দিকে ফরিদপুর কাতেয়ালী থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে গণপিটুনিতে আহত ওই ব্যক্তিকে উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুর সদর সার্কেলের সহকারি পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার বলেন, হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক ওই ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করেন। তিনি বলেন, নিহত ব্যক্তির হাতের আঙ্গুলের ছাপ সংগ্রহ করা হয়েছে। তার পরিচয় সনাক্ত করার চেষ্টা চলছে। তিনি বলেন, এ বিষয়টি তদন্তে পুলিশের আপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) এর একটি দলও কাজ করছে।

 

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page