1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার সাধারণ সভা অনুষ্ঠিত আলফাডাঙ্গায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস–২০২৬ অনুষ্ঠিত

বিপুল পরিমান দেশীয় মদসহ মাদক ব্যবসায়ী আটক

  • বর্তমান সময়: বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর, ২০২০
  • ৪৬৯ বার পড়া হয়েছে

বিপুল পরিমান দেশীয় মদসহ মাদক ব্যবসায়ী আটক

ফরিদপুর সমাচার : “বাংলাদেশ আমার অহংকার” এই স্লোগান নিয়ে র‌্যাব যুব সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষার জন্য প্রতিষ্ঠালগ্ন থেকেই দেশব্যাপী বিভিন্ন মাদক ও সন্ত্রাসী কর্মকান্ডের বিরুদ্ধে আপোষহীন অবস্থানে থেকে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় র‌্যাব-৮, সিপিসি-২, ফরিদপুর ক্যাম্প কর্তৃক রাজবাড়ী জেলার রাজবাড়ী সদর থানা এলাকা হতে বিপুল পরিমান দেশীয় মদসহ এক জন মাদক ব্যবসায়ী আটক করেছে।

র‌্যাব-৮, সিপিসি-২, ফরিদপুর ক্যাম্প কোম্পানী কমান্ডার সন্জয় কুমার সরকার জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় যে, একজন মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবৎ দেশীয় মদ বিভিন্ন মাদক বিক্রেতার নিকটে পাইকারী/খুচরা বিক্রয় করে থাকে। এ বিষয়ে ফরিদপুর র‌্যাব ক্যাম্প গোয়েন্দা তথ্য সংগ্রহ ও ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য গভীর অনুসন্ধান করে ঘটনার সত্যতা পায়। তদ্প্রেক্ষিতে ৩০/১২/২০২০ ইং তারিখ রাতে র‌্যাব-৮, সিপিসি-২ ফরিদপুর ক্যাম্প গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, রাজবাড়ী জেলার সদর থানাধীন বিনোদপুর সাকিনে পৌর মাছ বাজার সংলগ্ন ফারুক হোসেন গংদের বরফ কলের উত্তর পাশে অমিত কুমার দাসের ভাড়াকৃত দোকানের মধ্যে দেশীয় মদ নিজ হেফাজতে রেখে বিক্রয় কার্যক্রম করছে।

এ প্রেক্ষিতে ফরিদপুর র‌্যাব ক্যাম্প উক্ত স্থানে অভিযান পরিচালনা করে অসিত কুমার দাস (৪৯), পিতা-মনিন্দ্রনাথ দাস, সাং-বিনোদপুর, থানা- রাজবাড়ী সদর, জেলা-রাজবাড়ী’কে আটক করা হয়। এ সময় আটককৃতর হেফাজত হতে ৩১৪ (তিনশত চৌদ্দ) লিটার দেশীয় মদ, মাদক ক্রয় বিক্রয় কাজে ব্যবহৃত ০২ টি সিককার্ড সহ ০২ টি মোবাইল ফোন এবং মাদক বিক্রিত ৭,১৫০/- টাকা জব্দ করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য দেশীয় মদ ও অন্যান্য আলামতসহ গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে রাজবাড়ী জেলার রাজবাড়ী সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করা হয়েছে বলে জানান তিনি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page