1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার সাধারণ সভা অনুষ্ঠিত আলফাডাঙ্গায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস–২০২৬ অনুষ্ঠিত

দিনাজপুর খানসামায় চাকরি দেয়ার নামে প্রতারণা, প্রতারক নেতা দয়াল রায় আটক

  • বর্তমান সময়: বৃহস্পতিবার, ৮ এপ্রিল, ২০২১
  • ৩৮৭ বার পড়া হয়েছে
দিনাজপুর খানসামায় চাকরি দেয়ার নামে প্রতারণা, প্রতারক নেতা দয়াল রায় আটক
দিনাজপুর খানসামায় চাকরি দেয়ার নামে প্রতারণা, প্রতারক নেতা দয়াল রায় আটক

দিনাজপুর খানসামায় চাকরি দেয়ার নামে প্রতারণা, প্রতারক নেতা দয়াল রায় আটক

এনামুল মবিন(সবুজ)দিনাজপুর :  দিনাজপুর খানসামা উপজেলায় চাকরি দেয়ার নামে প্রতারণা করে পলাতক থাকায় ওয়ারেন্টভুক্ত আসামী হিসেবে ভেড়ভেড়ী ইউনিয়নের চকরামপুর গ্রামের কথিত জননেতা দয়াল চন্দ্র রায়(৩০)কে আটক করে জেলহাজতে পাঠিয়েছে খানসামা থানা পুলিশ।
এলাকাবাসী সূত্রে জানা যায়, দয়াল চন্দ্র রায় যে নিজেকে অনেক বড় মাপের একজন মানুষ বলে পরিচিতি দেন সবার কাছে। তিনি কখনো জাতীয় পার্টির নেতা কখনো বা আওয়ামীলীগের বড় নেতা বলে নিজেকে পরিচয় দেন। এদিকে আবার কখনও তিনি ইউপি সদস্য প্রার্থী কিংবা চেয়ারম্যান পদপ্রার্থী বলে প্রচার প্রচারণা চালায়।
এসব প্রচার এর ব্যানারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান,মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সড়ক ও যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের, দিনাজপুর- ৪ আসনের সংসদ সদস্য আবু হাসান মাহমুদ আলী এমপির ছবিসহ ভুয়া পদ-পদবী দিয়ে লিফলেট ও ব্যানার দিয়ে এলাকার রাস্তাঘাটে প্রচার করেন। পোস্টারে তিনি নিজেকে জননেতা হিসেবে আখ্যায়িত করে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য কখনোবা বাংলাদেশ আওয়ামী বঙ্গবন্ধু প্রজন্মলীগ দিনাজপুর জেলা শাখার সদস্য এবং বাংলাদেশ আওয়ামী-যুবলীগ ২নং ভেড়ভেড়ী ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক হিসেবে সে পদ-পদবী ব্যবহার করেন।
এসবগুলো কমিটির পরিচয় দিয়ে উপরমহলে তার হাত রয়েছে ও চাকরি নিয়ে দিতে পারবে এসব কথা বলে আত্মীয় স্বজন ও পরিচিত জনের কাছে হাতিয়ে নিয়েছে কয়েক লক্ষাধিক টাকা। পদ-পদবির ব্যাপারে উপজেলা যুবলীগের আহ্বায়ক আবুল কালাম আজাদ ও যুগ্ম-আহ্বায়ক বাবলুর রহমান জানায়, দয়াল চন্দ্র রায় যুবলীগের ইউনিয়ন ও ওয়ার্ড কমিটির কোনো সদস্য পদে নেই। তিনি এসব পদ-পদবী কেন ব্যবহার করলেন তা খতিয়ে দেখা হচ্ছে। ভুক্তভোগী দুহশুহ গ্রামের ব্রাহ্মণপাড়ার ভীম চরণ রায় জানান, দয়াল চন্দ্র রায় আমার সম্পর্কে জামাই।
তিনি নিজেকে অনেক বড় মাপের মানুষ পরিচয় দিয়ে চলত । আমার ছেলে পঙ্কজ রায় কে একটি বাড়ি একটি খামার প্রকল্পে চাকরি দেওয়ার নাম করে প্রায় দেড় লক্ষ টাকা নিয়ে তালবাহানা শুরু করেন। পরে টাকার জন্য চাপ প্রয়োগ করলে প্রতারক দালাল দয়াল চন্দ্র রায় আত্মগোপন করেন। আমার মতো আরো অনেকের কাছে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে এই প্রতারক। খানসামা থানার অফিসার ইনচার্জ (ওসি)শেখ কামাল হোসেন এর কাছ থেকে জানতে চাইলে তিনি বলেন, তার বিরুদ্ধে অনেক প্রতারণার অভিযোগ রয়েছে।
তিনি দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিল, তার একটি প্রতারণা মামলার বিরুদ্ধে ওয়ারেন্ট হওয়ায় তাকে বুধবার রাতে   আটক করে আমাদের পুলিশ টিম।আজ  বৃহস্পতিবার(৮ এপ্রিল) সকালে তাকে দিনাজপুর জেলহাজতে পাঠানো হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page