1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার সাধারণ সভা অনুষ্ঠিত আলফাডাঙ্গায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস–২০২৬ অনুষ্ঠিত

গোয়ালন্দে ৩০ লাখ টাকার হেরোইন উদ্ধার, নগদ ২ লাখ টাকা জব্দ, গ্রেফতার-১

  • বর্তমান সময়: বৃহস্পতিবার, ৮ এপ্রিল, ২০২১
  • ৩৫৫ বার পড়া হয়েছে
গোয়ালন্দে ৩০ লাখ টাকার হেরোইন উদ্ধার, নগদ ২ লাখ টাকা জব্দ, গ্রেফতার-১
গোয়ালন্দে ৩০ লাখ টাকার হেরোইন উদ্ধার, নগদ ২ লাখ টাকা জব্দ, গ্রেফতার-১

গোয়ালন্দে ৩০ লাখ টাকার হেরোইন উদ্ধার, নগদ ২ লাখ টাকা জব্দ, গ্রেফতার-১

কাজী টুটুলঃ রাজবাড়ীর গোয়ালন্দে টেবিল ফ্যানের বক্সের মধ্যে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা বিপুল পরিমান হেরোইন ও নগদ ২ লক্ষ ৮ হাজার ৭৫০ টাকা উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া হেরোইনের পরিমান ৩শ গ্রাম। যার আর্থিক মূল্য প্রায় ৩০ লাখ টাকা

গোয়ালন্দ উপজেলা সহকারী কমিশনার ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এ অভিযান চালান। । এ সময় এক মাদক কারবারি যুবককে গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়া যুবক উপজেলার দৌলতদিয়া সোরাপ মন্ডলের পাড়ার মো. বানু মোল্লার ছেলে মো. তুহিন মোল্লা (২৫)। সে দৌলতদিয়া পতিতাপল্লী সংলগ্ন  পোড়াভিটা এলাকার একজন চিন্থিত মাদক কারবারি।

বুধবার(৭ এপ্রিল) সন্ধ্যার দিকে গোয়ালন্দ উপজেলা সহকারি কমিশনার ( ভূমি ) মো. রফিকুল ইসলাম ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক তানভীর হোসেন খান পোড়াভিটায় এ অভিযান পরিচালনা করেন।

এ বিষয়ে গোয়ালন্দ উপজেলার সহকারি কমিশনার (ভূমি) মো. রফিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে পোড়াভিটা এলাকায় এ অভিযান চালানো হয়। এসময় চিহ্নিত মাদক ব্যবসায়ী তুহিন মোল্লার বসত ঘরের টেবিল ফ্যানের মধ্যে থেকে ৩শ গ্রাম হেরোইন ও নগদ ২ লাখ ৮হাজার ৭৫০টাকা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত হেরোইনের আনুমানিক মূল্য ৩০ লক্ষ টাকা।

এ ব্যাপারে গোয়ালন্দ ঘাট থানায়  মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page