1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার সাধারণ সভা অনুষ্ঠিত আলফাডাঙ্গায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস–২০২৬ অনুষ্ঠিত

ময়মনসিংহের ত্রিশালের পান দোকানদারের ছেলে এমবিবিএস ভর্তি পরীক্ষায় ৩০তম

  • বর্তমান সময়: বুধবার, ৭ এপ্রিল, ২০২১
  • ৩৬৮ বার পড়া হয়েছে
ময়মনসিংহের ত্রিশালের পান দোকানদারের ছেলে এমবিবিএস ভর্তি পরীক্ষায় ৩০তম
ময়মনসিংহের ত্রিশালের পান দোকানদারের ছেলে এমবিবিএস ভর্তি পরীক্ষায় ৩০তম

ময়মনসিংহের ত্রিশালের পান দোকানদারের ছেলে এমবিবিএস ভর্তি পরীক্ষায় ৩০তম

এনামুল হক,ময়মনসিংহ: ২০২০-২১ শিক্ষাবর্ষে এমবিবিএস ভর্তি পরীক্ষায় জাতীয় মেধা তালিকায় ৩০তম স্থান অর্জন করে ত্রিশালের দরিরামপুর বাজারের পান দোকানদার কাজলের ছেলে মেহেদী হাসান পিয়াল। পিয়াল হতদরিদ্র পান দোকানদার আব্দুল কাদের কাজল ও মিনারা বেগমের সন্তান। দরিদ্রতা কখনও মেধাকে আটকাতে পারে না তার উজ্জল দৃষ্টান্তর হল পিয়াল।

ত্রিশালের সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান শুকতারা বিদ্যানিকেতন থেকে এসএসসি এবং সরকারি আনন্দ মোহন কলেজ থেকে এইচএসসি পাশ করে ।জাতীয় মেধায় ৩০ তম এবং তার জন্য নির্ধারিত কলেজ পড়েছে ঢাকা মেডিকেল কলেজ, ঢাকা।বিষয়টির সত্যতা জানিয়ে শুকতারা বিদ্যানিকেতনের প্রধানশিক্ষক মোঃ কামাল হোসেন আকন্দ বলেন, পিয়াল ছোট বেলা থেকেই মেধাবী।সে পিএসসি,জেএসসি ও এসএসসি পরীক্ষায় গোল্ডেন এ প্লাস পেয়ে সাফল্যের সহিত উর্ত্তীণ হয়েছে।

 

পিয়ালের বাবা পান দোকানদার আব্দুল কাদের কাজল বলেন, আল্লাহর অশেষ রহমতে ত্রিশালবাসী দোয়া ও শিক্ষকদের কঠোর পরিশ্রমে আমাদের সন্তান ভাল ফলাফল করতে সর্মথ হয় এই জন্যে আমরা সকলের কাছে কৃতজ্ঞা। শুকতারা বিদ্যানিকেতনের সিনিয়ার শিক্ষক ও বাংলাদেশ সাংবাদিক সমিতির ত্রিশাল শাখার সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম আতিক বলেন, পিয়াল খুবই পরিশ্রমি ছেলে আমি খুবই গর্ববোধ করছি ও দেশবাসীর নিকট জন্য দোয়া চাইছি।

 

এই সময় আরও উপস্থিত ছিলেন শুকতারা বিদ্যানিকেতনের সিনিয়ার শিক্ষক শহিদুল রহমান, লুৎফর রহমান রতন, তাজউদ্দিন আহমেদ, সিদ্ধিকুর রহমান, সদ্য শেরে বাংলা মেডিকেল কলেজে চান্স পাওয়া হামিদুল রহমান শাউন। পরে উপস্থিত সকলকে মিষ্টি বিতরন করা হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page