1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুর দেবীনগরে ফ্রি মেডিকেল ক্যাম্পে দুই শতাধিক রোগীর চিকিৎসাসেবা সালথায় পৃথক স্থানে সাপের কামড়ে গৃহবধূ ও শিশুর মৃত্যু ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন

নগরকান্দায় ইয়াবাসহ ১ জন মাদক ব্যবসায়ী আটক

  • বর্তমান সময়: বৃহস্পতিবার, ১ এপ্রিল, ২০২১
  • ৩৬৮ বার পড়া হয়েছে
নগরকান্দায় ইয়াবাসহ ১ জন মাদক ব্যবসায়ী আটক
নগরকান্দায় ইয়াবাসহ ১ জন মাদক ব্যবসায়ী আটক

নগরকান্দায় ইয়াবাসহ ১ জন মাদক ব্যবসায়ী আটক

ফরিদপুর সমাচার : ফরিদপুর জেলার নগরকান্দা থানা হতে ইয়াবাসহ ১ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৮, সিপিসি-২, ফরিদপুর ক্যাম্প। র‌্যাব সুত্রে জানা গেছে গায়েন্দা তথ্যের ভিত্তিতে ০১/০৪/২০২১ ইং তারিখ ফরিদপুর জেলার নগরকান্দা থানাধীন ছোট নাউডুবি গ্রামে অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী মোঃ শাহিন মাতুব্বর(৩৫), পিতা- মোঃ হান্নান মাতুব্বর, সাং- ছোট নাউডুবি, থানা-নগরকান্দা, জেলা-ফরিদপুরকে আটক করে।

এ সময় আটককৃত আসামীর হেফাজতে থাকা ১৭৫ (একশত পঁচাত্তর) পিচ ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রিত নগদ ৫৪ হাজার পাঁচশত টাকা এবং মাদক দ্রব্য ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ০৩টি সীমকার্ডসহ ০৩টি মোবাইল ফোন জব্দ করা হয়। এ বিষয়ে র‌্যাব-৮, সিপিসি-২, ফরিদপুর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার মোঃ খোরশেদ আলম জানান, বর্তমানে আমাদের দেশের যুব সমাজের বড় এশটি অংশ আশংকাজনকভাবে মাদক হিসেবে ব্যবহৃত ইয়াবা, গাঁজা ও ফেন্সিডিলের প্রতি আসক্ত হয়ে বিভিন্ন ধরনের অনৈতিক কার্যকলাপ, অবৈধ অস্ত্রের ব্যবহার, ছিনতাইসহ বিভিন্ন অবৈধ কর্মকান্ডে জড়িয়ে পড়ছে।

“বাংলাদেশ আমার অহংকার” এই স্লোগান নিয়ে র‌্যাব যুব সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষার জন্য প্রতিষ্ঠালগ্ন থেকেই দেশব্যাপী বিভিন্ন মাদক ও সন্ত্রাসী কর্মকান্ডের বিরুদ্ধে আপোষহীন অবস্থানে থেকে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় ছোট নাউডুবি গ্রামে অভিযান পরিচালনা করে ১ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

উদ্ধারকৃত মাদকদ্রব্য ইয়াবা ও অন্যান্য আলামত সহ গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ফরিদপুর জেলা নগরকান্দা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা প্রক্রিয়াধীন বলে জানান র‌্যাব-৮, সিপিসি-২, ফরিদপুর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার মোঃ খোরশেদ আলম।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page