1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার সাধারণ সভা অনুষ্ঠিত আলফাডাঙ্গায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস–২০২৬ অনুষ্ঠিত

ভাঙ্গায় লুন্ঠিত মালামাল সহ মুদ্রা প্রতারক চক্রের সদস্য গ্রেফতার

  • বর্তমান সময়: বৃহস্পতিবার, ১ এপ্রিল, ২০২১
  • ৩৮৩ বার পড়া হয়েছে
ভাঙ্গায় লুন্ঠিত মালামাল সহ মুদ্রা প্রতারক চক্রের সদস্য গ্রেফতার
ভাঙ্গায় লুন্ঠিত মালামাল সহ মুদ্রা প্রতারক চক্রের সদস্য গ্রেফতার

ভাঙ্গায় লুন্ঠিত মালামাল সহ মুদ্রা প্রতারক চক্রের সদস্য গ্রেফতার

মাহমুদুর রহমান(তুরান)ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গা উপজেলার চুমুরদী ইউনিয়নের হরিখোলা মাঠ এলাকা থেকে মুদ্রা প্রতারক চক্রের প্রধান হোতা জাহিদুল (৩৫) কে আটক করেছে ভাঙ্গা থানা পুলিশ। ধৃত জাহিদুল উপজেলার হরিখোলা গ্রামের আমজাদ এর ছেলে। এ সময় জাহিদের তথ্যমতে একাধিক স্থানে তল্লাশি চালিয়ে প্রতারণা কাজে ব্যবহৃত একটি মোবাইল সেট ও ১ লক্ষ ২৫ হাজার টাকার সৌদি রিয়াল,মালয়েশিয়ান রিংকিট,ইন্দোনেশিয়া সহ বিভিন্ন বৈদেশিক মুদ্রা উদ্বার করে।

 

গতকাল বুধবার রাতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয় বলে ভাঙ্গা থানা পুলিশ সকালে এক সংবাদ সম্মেলনে ফরিদপুর অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা জানান। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) ফাহিমা কাদের চৌধুরী ও অফিসার ইনচার্জ সৈয়দ লুৎফর রহমান। সংবাদ সম্মেলনে তিনি(জামাল পাশা) জানান, ধৃত জাহিদুল নড়াইল এলাকায় একটি বাড়িতে ভাড়া থেকে ছদ্মবেশে ফেরি করে মশারি বিক্রি করত। এক পর্যায়ে জাহিদুল ভাড়া বাসার মালিকের এক অত্মীয়ের সাথে সখ্যতা গড়ে তোলে।

 

অতি সম্প্রতি ভাঙ্গা উপজেলা হাসপাতাল এলাকায় কম দামে রিয়াল পাওয়া যাবে বলে জাহিদ ওই আত্মীয়কে ফোন করে এনে ভ’য়া রিয়ালের ব্যাগটি গছিয়ে দিয়ে তার নিকট (রবিউল) থেকে আড়াই লাখ টাকার ব্যাগটি ধৃত জাহিদুল নিয়ে নেন। এবং পুলিশের ভয় দেখিয়ে রিয়াল গুণতে না দিয়ে স্থান ত্যাগ করতে বলেন । পরে রবিউল নিজের প্রাইভেটকারে উঠে ব্যাগটি খুলে দেখেন ভিতরে রিয়ালের পরিবর্তে কাগজ কেটে বান্ডিল করে গামছা দিয়ে মুড়ানো। প্রতারনার স্বীকার রবিউল ইসলাম এ ঘটনায় বাদী হয়ে ভাঙ্গা থানায় একটি প্রতারনার মামলা করেন।

 

সেই মামলায় চক্রটিকে ধরতে পুলিশ মাঠে নামে। এ ঘটনায় ভাঙ্গা থানার এস.আই আবুল কালাম আজাদ,এস,আই জয়ন্ত চৌধুরী,এ,এস.আই শেখ রেজওয়ান মামুন,এ,এস,আ্ই রাকেশ মন্ডল সহ সঙ্গীয় পুলিশ নিয়ে অভিযান চালিয়ে প্রতারক চক্রের সদস্যকে গ্রেফতার করতে সক্ষম হয়। এ ঘটনায় জাহিদুলের আরেক সহযোগীকে ধরার চেষ্টা চলছে বলে জানান তিনি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page