1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
সোমবার, ০৪ মে ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 

সালথায় প্রতিবন্ধী কিশোরী ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক

  • বর্তমান সময়: বুধবার, ৩১ মার্চ, ২০২১
  • ৩৪৪ বার পড়া হয়েছে

সালথায় প্রতিবন্ধী কিশোরী ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক

আ‌রিফুল ইসলাম, সালথা (ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুরের সালথায় শারীরিক প্রতিবন্ধী ২৩ বছরের এক কিশোরীকে গোয়াল ঘরে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে এক বৃদ্ধের বিরুদ্ধে। এ ঘটনায় রশিদ মুন্সী (৫০) নামের ওই বৃদ্ধকে আটক করেছে সালথা থানা পুলিশ। মঙ্গলবার গভীর রাতে উপজেলার আটঘর ইউনিয়নে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। ধর্ষণের ঘটনায় ধর্ষিতার বাবা বাদী হয়ে সালথা থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন।
মামলা ও ধর্ষিত কিশোরীর পরিবার সুত্রে জানা যায়, ধর্ষিতার বাবা একজন রিক্সাচালক। প্রতিদিনের মত গত ২৬ মার্চ সকালে তিনি রিক্সা চালাতে ফরিদপুর শহরে যান। বাড়িতে ওই প্রতিবন্ধী মেয়ে ও তার মা ছিলেন। বিকাল সাড়ে ৫টার দিকে ওই প্রতিবন্ধীকে বাড়িতে একা রেখে তার মা ছাগল চড়াতে বাড়ির পাশে মাঠে যায়। এই সুযোগে বাড়িতে একা পেয়ে প্রতিবন্ধী ওই কিশোরীকে ফুসলিয়ে গরুর থাকার গোয়াল ঘরে নিয়ে ধর্ষণ করে অভিযুক্ত বৃদ্ধ। বিষয়টি জানাজানি হলে স্থানীয় প্রভাবশালীরা ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করে। তাদের চেষ্টায় মিমাংসা না হলে ধর্ষিতা প্রতিবন্ধীর বাবা বাদী হয়ে থানায় ধর্ষণের মামলা দায়ের করেন।
সালথা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সুব্রত গোলদার বলেন, ২৩ বছরের এক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে এক বৃদ্ধাকে আটক করে বুধবার সকালে আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি ধর্ষণ মামলা হয়েছে। ধর্ষিত প্রতিবন্ধীকে উদ্ধার করে তার স্বাস্থ্য পরিক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page