1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার সাধারণ সভা অনুষ্ঠিত আলফাডাঙ্গায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস–২০২৬ অনুষ্ঠিত

আলফাডাঙ্গায় দুই দিনব্যাপী উন্নয়ন মেলা অনুষ্ঠিত

  • বর্তমান সময়: রবিবার, ২৮ মার্চ, ২০২১
  • ৪০৫ বার পড়া হয়েছে

আলফাডাঙ্গায় দুই দিনব্যাপী উন্নয়ন মেলা অনুষ্ঠিত

আজিজুর রহমান দুলালঃ দেশের বিভিন্ন জেলা উপজেলায় শেষ হয়েছে ২৭ ও ২৮শে মার্চ দুই দিনব্যাপী উন্নয়ন মেলা। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ উপলক্ষে এ মেলার আয়োজন করা হয়। মেলা উদ্বোধন শেষে আলোচনা সভাসহ নানা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
ফরিদপুরের আলফাডাঙ্গায় উন্নয়ন মেলা শনিবার এবং রবিবার বাংলাদেশের গৌরবময় এই অর্জনকে স্মরণীয় করে রাখতে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা প্রশাসনের উদ্যোগে চলমান কোভিড-১৯ পরিস্থিতি বিবেচনায় সামাজিক দূরত্ব এবং স্বাস্থ্যবিধি বজায় রেখে আলফাডাঙ্গা আরিফুজ্জামান সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে শনিবার এবং রবিবার দুই দিনব্যাপী উন্নয়ন মেলার আয়োজন করা হয়েছিল।স্বপ্লোন্নত দেশ থেকে উন্নয়নশীল বাংলাদেশ’ শিরোনামে সকল সরকারি বেসরকারি দফতরের অংশগ্রহণে এ মেলা অনুষ্ঠিত হয়।২৭ ও ২৮ শে মার্চ উন্নয়ন মেলা শেষে উপজেলা পরিষদ হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ এলাহি বলেন,স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এবং মুজিব শতবর্ষের মাহেন্দ্রক্ষণে অর্জিত এ অর্জন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের নতুন প্রজন্মকে উৎসর্গ করেছেন।আলফাডাঙ্গার উপজেলা চত্ত্বর থেকে শুরু করে উপজেলার বিভিন্ন উন্নয়নের কথা তিনি তুলে ধরেন।উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন, আলফাডাঙ্গা সরকারি ডিগ্রি কলেজের প্রিন্সিপাল মনিরুজ্জামান সিকদার,পৌরসভার মেয়র সাইফুর রহমান সাইফার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ দেলোয়ার হোসেন ও লায়লা পারভীন, যুব উন্নয়ন কর্মকর্তা কাজী দেলোয়ার হোসেন সহ উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধানগন।
আলোচনা সভা শেষে তথ্যচিত্রের উপর ভিত্তি করে উন্নয়ন মেলায় প্রথমিক বিদ্যালয় প্রথম,পল্লী বিদ্যুৎ দ্বিতীয় উপজেলা ভূমি অফিস এবং সমাজ সেবা তৃতীয় স্থান নির্ধরণ করে পুরস্কার বিতরণ করেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page