1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
সালথায় পৃথক স্থানে সাপের কামড়ে গৃহবধূ ও শিশুর মৃত্যু ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার সাধারণ সভা অনুষ্ঠিত

ভাঙ্গা থানায় হেফাজতের ঘন্টাব্যাপি তান্ডব : ছয় পুলিশ আহত

  • বর্তমান সময়: শনিবার, ২৭ মার্চ, ২০২১
  • ৪৬৫ বার পড়া হয়েছে

ভাঙ্গা থানায় হেফাজতের ঘন্টাব্যাপি তান্ডব : ছয় পুলিশ আহত

মাহমুদুর রহমান(তুরান), ভাঙ্গা প্রতিনিধি : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরকে কেন্দ্র করে গতকালের হেফাজতে ইসলামের ঘোষিত বিক্ষোভ কর্মসূচীর অংশ হিসেবে ফরিদপুরের ভাঙ্গায় রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় হেফাজত কর্মীরা থানায় আক্রমন করে ব্যাপক তান্ডব চালায়। এসময় তারা ভাঙ্গা থানা ঘেরাও করে ঢিল ছোড়াসহ থানার প্রধান গেটে ভাংচুর করে।ট্রাফিক পুলিশের অফিস,থানার সামনে রাখা পুলিশের ২ টি মোটরসাইকেল সহ বিপুল পরিমান আসবাবপত্র ভাঙচুর করে।

শনিবার দুপুরের জহুরের নামাজ শেষে পৌরসভার আশেপাশে বিভিন্ন এলাকা থেকে এসে তারা এই ঘটনা ঘটায়। পুলিশ সূত্রে প্রকাশ,দুপুরের দিকে বেশ কিছু লোক ভাঙ্গা ঈদগাহ মাদ্রাসার মোড় হতে সংঘবদ্ব হয়ে উত্তেজনাকর শ্লোগান দিতে দিতে ভাঙ্গা থানার দিকে যেতে থাকে। এক পর্যায়ে তারা ভাঙ্গা থানার ভিতর প্রবেশ করার চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয়। এ সময় কিছু বুঝে ওঠা আগেই ২/৩ শত লোক পুলিশের ওপর চড়াও হয় এবং থানার ভিতর প্রবেশ করে ট্রাফিক পুলিশ অফিসের আসবাবপত্র,থানার পাশেই একটি কক্ষ এবং ২টি মোটরসাইকেল ভাংচুর করে।

হেফাজত কর্মীরা এ সময় বৃষ্টির মত ইট,পাটকেল নিক্ষেপ করতে থাকে। এ সময় এলাকায় রনক্ষেত্রে পরিনত হয়। পরে পুলিশ ৪০/৪৫টি রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এদিকে এ ঘটনায় ছয় পুলিশ সদস্য আহত হয়েছে।আহত পুলিশ সদস্যরা হচ্ছে এস,আই আবুল কালাম আজাদ(৩৬) এস,আই.শহিদুল্লাহ(৪৭),এ,এসআই আজিজুল(৩৬),),কনষ্টেবল জয়নাল(৩০),কনষ্টেবল শাহজালাল(৩২),কনষ্টেবল মতিয়ার(৩৬)। ঘটনাস্থল থেকে দুইজনকে সন্দেহ জনক ভাবে আটক করা হয়েছে।

এদিকে খবর পেয়ে ফরিদপুরের পুলিশ সুপার মোঃ আলিমুজ্জামান,ব্যাবের কোম্পানী অধিনায়ক খোরশেদ আলম,অতিরিক্ত পুলিশ সুপার ফাহিমা কাদের চৌধুরী,উপজেলা নির্বাহী অফিসার আজিম উদ্দিন সহ সহ পুলিশের উদ্ধর্তন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এলাকা জুরে অতিরিক্ত পুলিশ ও র‌্যাব মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় জরিতদের বিরুদ্ধে থানায় একটি মামলা নেয়া প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ সুপার আলিমুজ্জামান জানান।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page