1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুর দেবীনগরে ফ্রি মেডিকেল ক্যাম্পে দুই শতাধিক রোগীর চিকিৎসাসেবা সালথায় পৃথক স্থানে সাপের কামড়ে গৃহবধূ ও শিশুর মৃত্যু ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন

রাজবাড়ীর পাংশা উপজেলায় যুবলীগ ও ছাত্রলীগ এর সমাবেশ অনুষ্ঠিত

  • বর্তমান সময়: শনিবার, ২৭ মার্চ, ২০২১
  • ২৪৭ বার পড়া হয়েছে

রাজবাড়ীর পাংশা উপজেলায় যুবলীগ ও ছাত্রলীগ এর সমাবেশ অনুষ্ঠিত

 

কাজী টুটুলঃ রাজবাড়ীর পাংশাতে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে ছাত্র ও যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার ২৭ মার্চ কেলে পাংশা পৌরসভা মাঠ প্রাঙ্গনে পাংশা উপজেলা যুবলীগ ও ছাত্রলীগ এর আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাজবাড়ীর ( আসন-২) সংসদ সদস্য মোঃ জিল্লুল হাকিম। তিনি ভিডিও কনফারেন্স এর মাধ্যমে নেতা-কর্মীদের উদ্দেশ্য বলেন,আমিতো মুক্তিযোদ্ধা ছিলাম। পুকুরের মাছকে যদি ভাসতে দেয়া না হয় তাহলে বুঝা যায় না মাছ কত বড়। আপনাদেরকে ভাসতে দিয়েছিলেন এখন দেখেছি আপনারা কত বড়। আজকে আমি সহ্য করছি বলে মানুষ কিছু বলছে না। কিন্তু মানুষের ধৈর্য্যের বাধ ভেঙ্গে গেলে কঠিন পরিনতি ভোগ করতে হবে।

আলবদর, জামাত একজন মুক্তিযোদ্ধা কমান্ডারের বিরুদ্ধে নানা রকম বক্তব্য ও খবর, প্রতিবেদন প্রকাশ করার চেষ্টা করছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে জিজ্ঞেস করেছিল এরা তোমার বিরোধিতা করে কেন, আমি বলেছি যারা বিরোধিতা করছে তারা কেউ রাজাকারের সন্তান, জামাতের সন্তান। এদের সাথে বিরোধিতাতো আমার রক্তের সাথে বিরোধিতা। জননেত্রী শেখ হাসিনার কাছে হাজার কথা বলুক না কেন, আমাদের মাঝে কেউ দূরত্ব সৃষ্টি করতে পারবেনা। ওরা যত চেষ্টা করুক সফল হতে পারবেনা ইনশাআল্লাহ।

পাংশা উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ শাহিদুল ইসলাম মারুফ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পাংশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি খন্দকার সাইফুল ইসলাম ব্যুরো, পাংশা উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি শফিকুল মোর্শেদ আরুজ, পাংশা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ এফ এম শফিউদ্দিন পাতা, কালুখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান আলিউজ্জামান চৌধুরী টিটো, বালিয়াকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, বালিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল মান্নান, সাবেক পৌর মেয়র আব্দুল্লাহ আল মাসুদ, ভাইস চেয়ারম্যান জালাল উদ্দিন বিশ্বাস , উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তাসবিদ হাসান সিসিল। এছাড়া অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আওয়ামী লীগ সহ সহযোগী সংগঠনের অসংখ্য নেতা-কর্মী সমাবেশ স্থলে উপস্থিত হন।

 

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page