কাজী টুটুলঃ রাজবাড়ীতে বুধবার (২৪ মার্চ) সকাল সাড়ে ১১টায় পুলিশ সুপারের কার্যালয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সাম্প্রতিক সময়ে পুলিশের সফল অভিযান তুলে ধরতে মতবিনিময় সভার আয়োজন করা হয়। এতে বক্তব্য দেন পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান। এসময় অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মো. সালাউদ্দিন, ডিআইও ১ সাইদুর রহমান উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা অংশগ্রহণ করে। পুুলিশ সুপার বলেন, শকুন যেমন গরু মরার জন্য দোয়া করে। তেমনি ঘাট এলাকায় একশ্রেণির মানুষ যানজটের জন্য দোয়া করতে থাকে। কারণ যানজট হলেই তাঁরা অনৈতিক ভাবে অর্থ উপার্জন করতে পারে। তবে পুলিশ সবসময় সোচ্চার রয়েছে। পুলিশ গোয়ালন্দের রনি হত্যাকান্ডের আসামী শনাক্ত করতে সক্ষম হয়েছে। দুইজন আসামী গ্রেপ্তার করা হয়েছে। আসামীরা ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্ধি দিয়েছে। গোয়ালন্দে বাড়ি থেকে ছিনিয়ে নেয়া মালামাল ঢাকা থেকে উদ্ধার করা হয়েছে। জড়িত চারজনকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হয়েছে।
দৌলৎদিয়া ঘাটে ট্রাক পারাপারের দালালি প্রথা, রাজনৈতিক দ্বন্দ ও দৌলৎদিয়া ইউপি পদ শূণ্য করার জন্য আবদুর রহমানকে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে গুরুতর আহত করা হয়। পুলিশ ইতিমধ্যে তিনজন আসামীকে গ্রেপ্তার করেছে। অন্য আসামীদের গ্রেপ্তার করার চেষ্টা চলছে। এক প্রশ্নের উত্তরে পুলিশ সুপার বলেন, দৌলৎদিয়া ঘাট থেকে সম্প্রতি দুটি ফেরি স্থানান্তর করা হয়েছে। যানজটবিহীন গাড়ি পারাপার নির্বিঘ্ন করতে সর্বদা পাঁচটি ঘাট সচল রাখতে হবে। প্রয়োজন হবে ২০টি ফেরি। তাহলে আর যানবাহনকে অপেক্ষা করতে হবে না। চাঁদাবাজি বিচ্ছিন্ন ভাবে হয়। এর পেছনে কোনো সংঘবদ্ধ চক্র নেই।
You cannot copy content of this page
Leave a Reply