1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার সাধারণ সভা অনুষ্ঠিত আলফাডাঙ্গায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস–২০২৬ অনুষ্ঠিত

রাজবাড়ীতে অটিস্টিক ও বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের ক্রীড়া উৎসব অনুষ্ঠিত

  • বর্তমান সময়: বৃহস্পতিবার, ২৫ মার্চ, ২০২১
  • ৪০৮ বার পড়া হয়েছে

রাজবাড়ীতে অটিস্টিক ও বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের ক্রীড়া উৎসব অনুষ্ঠিত

কাজী টুটুলঃ মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী  উপলক্ষে রাজবাড়ী জেলা ক্রীড়া অফিস কর্তৃক আয়োজিত বার্ষিক ক্রীড়া কর্মসূচী ২০২০-২০২১এর আওতায় গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া মডেল উচ্চ বিদ্যালয় মাঠে গত ২৪মার্চ ২০২১ অটিস্টিক ও বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের ক্রীড়া উৎসব অনুষ্ঠিত হয়েছে। উপজেলা থেকে ৪০ জন অটিস্টিক ও  বিশেষ চাহিদা সম্পন্ন শিশু ক্রীড়া উৎসবে অংশগ্রহণ করে।

 

 

 

রাজবাড়ী জেলা ক্রীড়া অফিসার  ফেরদৌসী আক্তার বন্যা এর  সভাপতিত্বে  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে  উপস্থিত থেকে অটিস্টিক ও  বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করেন রাজবাড়ী জেলা তথ্য অফিসার তাহমিনা আক্তার। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ শরিফুল ইসলাম, রাজবাড়ী জেলা নিরাপদ খাদ্য অফিসার রফিকুল ইসলাম এবং  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  দৌলতদিয়া মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ শহিদুল ইসলাম, গোয়ালন্দ উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আব্দুল মাজেদ সেখ। উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকমন্ডলী ও ক্রীড়াবিদ এবং বিশেষ শিশুদের উপস্থিতিতে এই ক্রীড়া উৎসব  অনুষ্ঠিত হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page