1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০২:৫২ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার সাধারণ সভা অনুষ্ঠিত আলফাডাঙ্গায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস–২০২৬ অনুষ্ঠিত

সালথায় গ্রন্থমেলার উ‌দ্বোধন ও ছাত্রী‌দের মা‌ঝে বাইসাই‌কেল বিতরণ

  • বর্তমান সময়: বৃহস্পতিবার, ২৫ মার্চ, ২০২১
  • ৩৩২ বার পড়া হয়েছে

সালথায় গ্রন্থমেলার উ‌দ্বোধন ও ছাত্রী‌দের মা‌ঝে বাইসাই‌কেল বিতরণ

আ‌রিফুল ইসলাম, সালথা প্রতি‌নি‌ধিঃ আট আনায় জীব‌নের আ‌লো কেনা এই প্রতিপাদ‌্য বিষয়‌কে সাম‌নে রে‌খে ফ‌রিদপু‌রের সালথা উপ‌জেলায় ৩ দিন ব‌্যাপী অমর একু‌শে গ্রন্থমেলা ২০২১ এর উ‌দ্বোধন করা হ‌য়ে‌ছে। এসময় ২০১৯~২০২০ অর্থ বছ‌রের এল‌জি এস‌পি-৩ এর আওতায় উপ‌জেলার ৮‌টি ইউ‌নিয়‌নের ৪১ জন ছাত্রী‌দের মা‌ঝে বাইসাই‌কেল বিতরণ করা হয়। উপ‌জেলা প্রশাসন সালথা এর আ‌য়োজ‌নে বুধবার (২৪শে মার্চ) বিকাল সা‌ড়ে ৪টায় গ্রন্থমেলার উ‌দ্বোধনী অনুষ্ঠান ও আ‌লোচনা সভা এবং সাই‌কেল বিতরণ অনুষ্ঠা‌ন‌টি অনু‌ষ্ঠিত হয়।
সালথা উপ‌জেলা নির্বাহী অ‌ফিসার মোহাম্মদ হা‌সিব সরকার এর সভাপ‌তিত্বে এসময় প্রধান অ‌তিথি হি‌সে‌বে উপ‌স্থিত ছি‌লেন অ‌তি‌রিক্ত জেলা প্রশাসক (‌শিক্ষা ও আই‌সি‌টি) মোঃ সাইফুল ক‌বির। বি‌শেষ অ‌তি‌থি হি‌সে‌বে উপ‌স্থিত ছি‌লেন উপ‌জেলা প‌রিষ‌দের চেয়ারম‌্যান মোঃ ওয়াদুদ মাতুব্বর। এসময় আরও উপ‌স্থিত ছি‌লেন সহকারী ক‌মিশনার(ভূ‌মি) মারুফা সুলতানা খান হীরাম‌নি, উপ‌জেলা ম‌হিলা ভাইস চেয়ারম‌্যান রুপা বেগম, উপ‌জেলা আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান ফ‌কির মিয়া, সালথা সরকারি ক‌লে‌জের অধ‌্যাক্ষ কৃষ্ণচন্দ্র বর্মণ, নবকাম প‌ল্লি বিশ্ব‌বিদ‌্যালয় ক‌লে‌জের অধ‌্যাক্ষ ওবায়দুর রহমান প্রমূখ। অনুষ্ঠান‌টি সঞ্চালনা ক‌রেন উপ‌জেলা সহকা‌রী শিক্ষা অ‌ফিসার কৃষ্ণচন্দ্র চক্রব‌র্তি।
অমর একু‌শে গ্রন্থমেলায় ‌ছোট বড় মোট ১৪ টি স্টল স্থান পায়, গ্রন্থ‌মেলায় বি‌শেষ আকর্শন ছিল শিশু কি‌শোর‌দের জন‌্য আলাদা চত্ত‌রে খেলাধুলার ব‌্যবস্থা। গ্রন্থ‌মেলা শে‌ষে সালথা ক‌লে‌জের ছাত্রছাত্রী‌দের প‌রি‌বেশনায় ম‌নোজ্ঞ সাংসকৃ‌তিক অনুষ্ঠান অনু‌ষ্ঠিত হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page