1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার সাধারণ সভা অনুষ্ঠিত আলফাডাঙ্গায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস–২০২৬ অনুষ্ঠিত

সদরপুরে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত

  • বর্তমান সময়: বৃহস্পতিবার, ২৫ মার্চ, ২০২১
  • ৪০৯ বার পড়া হয়েছে

সদরপুরে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত

সদরপুর প্রতিনিধিঃ ফরিদপুরের সদরপুর উপজেলায় কৃষকদের নিয়ে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেল সাড়ে চারটায় উপজেলার সদরপুর ইউনিয়নের পশ্চিম শ্যামপুর গ্রামের মোহাম্মাদ আলী বেপারীর বাড়ির উঠানে এ কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়। সদরপুর ইউনিয়নের পশ্চিম শ্যামপুর পানি ব্যবস্থাপনা দলের সভাপতি মোঃ ফরিদের সভাপতিত্বে ও এসএফ মোঃ মাজেদুল ইসলামের সঞ্চালনে মাঠ দিবসে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ফরিদপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. মোঃ হযরত আলী।

বিশেষ অতিথি ডেপুটি চিপ এক্সটেনশন বিডব্লিউডি অফিসার ফরিদপুর হাফিজুর রহমান,কৃষি বিশেষজ্ঞ মোঃ আবুল হাসেম, সদরপুর কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হোসনেয়ারা বেগম, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আঃ কুদ্দুস মিয়া, উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ মনির হোসেন। দক্ষিন পশ্চিমাঞ্চলীয় সমন্বিত পানি সম্পদ পরিকল্পনা ও ব্যবস্থাপনা প্রকল্প(২য় পর্যায়) এর আয়োজনে ও পানি উন্নয়ন বোর্ডের ডব্লিউ এমও মনিটর কাম এসএফ মোঃ মাজেদুল ইসলাম এর সঞ্চালন করেন।

জানা গেছে, দক্ষিন পশ্চিমাঞ্চলীয় সমন্বিত পানি সম্পদ পরিকল্পনা ও ব্যবস্থাপনা প্রকল্প ফরিদপুর পানি উন্নয়ন বোর্ড পিএমও কর্তৃক আয়োজিত কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সদরপুর,ফরিদপুরের কারিগরি সহযোগিতায় মাঠ দিবসটি অনুষ্ঠিত হয়। মাঠ দিবসে কৃষকের উৎপাদিত বারি গম-৩৩এর উপর ফলন ও ব্যাপক উৎপাদন বিষয়ে আলোচনা করা হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page