1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার সাধারণ সভা অনুষ্ঠিত আলফাডাঙ্গায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস–২০২৬ অনুষ্ঠিত

১৮ বছর পর হত্যা মামলায় যাবৎজীবন সাজাপ্রাপ্ত আসামী মমতাজ বেগম গ্রেফতার

  • বর্তমান সময়: মঙ্গলবার, ২৩ মার্চ, ২০২১
  • ৩৭০ বার পড়া হয়েছে

১৮ বছর পর হত্যা মামলায় যাবৎজীবন সাজাপ্রাপ্ত আসামী মমতাজ বেগম গ্রেফতার

কাজী টুটুলঃ রাজবাড়ী জেলার পুলিশ সুপার এম এম  শাকিলুজ্জামান এর নির্দেশনায় এবং রাজবাড়ী থানার অফিসার ইনচার্জ স্বপন কুমার মজুমজার এর সার্বিক তত্বাবধানে এস আই/(নিঃ) হিরন কুমার বিশ্বাস সংগীয় এএসআই/ মোঃ দেলোয়ার হোসেন এবং মহিলা কং/৫৫৪ রোমেনা আক্তারকে সহ কুষ্টিয়া জেলার দৌলতপুর থানাধীন মাজদিয়ার এলাকা থেকে রাজবাড়ী থানার মামলা নং-১৭ তারিখ-১৯/১২/২০০২ খ্রিঃ ধারা-৩০২/২০১/১০৯/৩৪ পেনাল কোড, যাহা জি, আর মামলা নং-৩৭৩/০২, দায়রা মামলা নং-৭০/০৫ মামলার যাবৎজীবন সাজাপ্রাপ্ত, ১০,০০০/-টাকা জরিমানা অনাদায়ে আরো ০১ বৎসর বিনাশ্রম কারাদন্ড প্রাপ্ত পলাতক আসামী মমতাজ বেগম (৪০) কে গ্রেফতার করে।

মঙ্গলবার ( ২৩ মার্চ) ভোর ০৫.১০ ঘটিকার সময় অভিযান পরিচালনা করিয়া রাজবাড়ী সদর উপজেলার রামনগর গ্রামের মৃতঃ আঃ হাকিম এর মেয়ে মমতাজ বেগম (৪০) কে গ্রেফতার করে রাজবাড়ী থানা পুলিশ। রাজবাড়ীর জেলা ও দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক মোঃ বেলায়েত হোসেন গত ১০/০৮/২০০৮ খ্রিঃ তারিখে অত্র মামলার রায় ঘোষনা করেন।

উল্লেখ্য, চুয়াডাঙ্গা জেলার চুয়াডাঙ্গা থানাধীন বেগমপুর গ্রামের রবিউল মোল্লার ছেলে ভাঙ্গারী ব্যবসায়ী আহম্মদ আলী মোল্লা রাজবাড়ী থানাধীন রামনগর গ্রামস্থ মৃতঃ আঃ হাকিমের কন্যা মমতাজ বেগমকে ইসলামী শরিয়ত মোতাবেক বিবাহ করে শশুর বাড়ীতেই স্ত্রী সহ বসবাস করতেন। রামনগর গ্রামের শশুর বাড়ীতে অবস্থানকালে গত ১১/১২/২০০২ খ্রিঃ তারিখে আহম্মদ আলী মৃত্যু হয়।

ভাঙ্গারী ব্যবসায়ী আহম্মদ আলী মোল্লার মৃত্যুর ঘটনায় তাহার আপন সহোদর ভাই মোহাম্মদ আলী মোল্লা বাদী হয়ে গত ১৯/১২/২০০২ খ্রিঃ তারিখে রাজবাড়ীর ১ নং আমলী আদালতে মমতাজ বেগম সহ ০৬ জনকে এজাহার নামীয় এবং ৩৫/৩৬ জন অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামী করে মামলা দায়ের করেন। ঐদিনই বিজ্ঞ আদালতের নির্দেশে রাজবাড়ী থানায় উল্লেখিত মামলা রুজু হয়।মামলা রুজুর পর থেকেই উক্ত আসামী গত ১৮ আঠার বৎসর যাবৎ পলাতক ছিল।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page